আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান মঙ্গলবার পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ প্রাথমিকভাবে কয়েক ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের বিভিন্ন কারিগরি পরীক্ষা ও পর্যবেক্ষণ চালানো হবে। শুরুতে কেন্দ্রটি উৎপাদনক্ষমতার মাত্র ৩ শতাংশ ব্যবহার করে পরিচালিত হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তখন জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।
‘তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাহমুদুল হাসান।’
— জি বাংলা ডেস্ক
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্পের চাপে টারবাইন ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
আরও পড়ুন
সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পরও কেন্দ্রটির নিরাপত্তা, কারিগরি সক্ষমতা ও পরিচালনব্যবস্থা যাচাই করা হবে। উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। এসব পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
মূল বিষয়গুলি
- দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড.
- প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ প্রাথমিকভাবে কয়েক ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে।
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, রূপপুরের বিদ্যুৎ গ্রহণের জন্য জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। বিদ্যুৎ সংযোগের সময় উপস্থিত থাকতে পিডিবির একজন প্রতিনিধিকে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাহমুদুল হাসান। তাঁর ভাষ্য, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই এ অনুমতি দেওয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। ফলে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।