১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
লাইফস্টাইল

সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায়

সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায়
ছবি : জি বাংলা নিউজ

মাত্র সাত দিনে কি ওজন কমানো সম্ভব? শুনতে অসম্ভব মনে হলেও, কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে এক সপ্তাহে শরীরের অতিরিক্ত পানি জমা ও ফোলাভাব কমানো সম্ভব। তবে এত অল্প সময়ে শরীরের চর্বি খুব বেশি কমানো যায় না। ওজন কমানোর ক্ষেত্রে খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার ভূমিকা গুরুত্বপূর্ণ।

১. লবণ খাওয়া কমান

প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন। সোডা, প্যাকেটজাত পানীয় ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি ধরে রাখতে পারে, ফলে শরীর ফোলা দেখায়।

‘এক সপ্তাহে ওজন কমানোর চেয়ে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে ওজন কমানো বেশি কার্যকর ও নিরাপদ।’

— জি বাংলা ডেস্ক

২. সুষম খাবার খান

আরও পড়ুন শীতে একদিন গোসল না করলে ত্বকের জন্য উপকার নাকি ক্ষতি? শীতে একদিন গোসল না করলে ত্বকের জন্য উপকার নাকি ক্ষতি? লাইফস্টাইল ১ দিন আগে

পরিমিত পরিমাণে সুষম খাবার খেতে হবে। সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস, লাল আটার রুটি, ওটস, ডালিয়া বা কিনোয়া খেতে পারেন। প্রোটিনের চাহিদা পূরণে মুরগির মাংস, ডিম, মাছ, সয়াবিন, ডাল ও কম চর্বিযুক্ত দুধ খাদ্যতালিকায় রাখুন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মাত্র সাত দিনে কি ওজন কমানো সম্ভব?
  • প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন।
  • পরিমিত পরিমাণে সুষম খাবার খেতে হবে।
  • পাশাপাশি বাদাম ও বিভিন্ন ধরনের বীজ থেকে স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায়।

পাশাপাশি বাদাম ও বিভিন্ন ধরনের বীজ থেকে স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায়। রান্নায় পরিমিত সর্ষের তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ঘি খেলেও পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।

৩. মিষ্টি পানীয় বাদ দিন

চিনি খাওয়ার পরিমাণ কমাতে হবে। প্যাকেটজাত জুস, কোমল পানীয় ও চিনি মেশানো এনার্জি ড্রিঙ্ক এড়িয়ে চলুন। দোকান থেকে কেনা প্রোটিন শেক বা হেলথ ড্রিঙ্কও সব সময় স্বাস্থ্যকর নয়। পাশাপাশি অ্যালকোহল পান থেকেও বিরত থাকুন।

৪. নিয়মিত ব্যায়াম করুন

শরীরের চর্বি কমাতে নিয়মিত ব্যায়াম জরুরি। স্কোয়াট, জাম্প স্কোয়াট, মাউন্টেন ক্লাইম্বার, বার্পি ও পুশ-আপের মতো ব্যায়াম করতে পারেন। এ ছাড়া হাঁটা, জগিং ও অন্যান্য শারীরিক কার্যক্রমও উপকারী। তবে নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়ামের ধরন ও মাত্রা নির্ধারণ করা উচিত।

৫. ভেষজ বা ডিটক্স পানীয়ের ওপর নির্ভর করবেন না

ওজন কমাতে অতিরিক্ত চা বা কফি পান করা থেকে বিরত থাকুন। চাইলে পরিমিত গ্রিন টি বা চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে পারেন। তবে ভেষজ চা বা ডিটক্স পানীয় খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় কিংবা দ্রুত ওজন কমে—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

এক সপ্তাহে ওজন কমানোর চেয়ে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে ওজন কমানো বেশি কার্যকর ও নিরাপদ।

লাইফস্টাইল থেকে আরও

ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী? ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী?বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের ত্বকে নানা পরিবর্তন দেখা দেয়। এর মধ্যে ঠোঁটের চারপাশে, বিশেষ করে ওপরের ঠোঁটে ছোট ছোট উল্লম্ব রেখা বা বলিরেখা… ১ দিন আগে পরিবারের সদস্যদের সম্পত্তি দানে হেবা দলিল, মানতে হবে যেসব নিয়ম পরিবারের সদস্যদের সম্পত্তি দানে হেবা দলিল, মানতে হবে যেসব নিয়মপরিবারের সদস্যদের মধ্যে জমি বা স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বিক্রির পরিবর্তে দান বা হেবা দলিলের প্রচলন রয়েছে। বিশেষ করে বাবা-মায়ের… ৪ দিন আগে শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়েশীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুরু হয় সর্দি-কাশি ও গলাব্যথা। যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের ভোগান্তি আরও বেশি। শুকনো কাশি… ৬ দিন আগে দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায় দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়শৈশব হোক কিংবা বয়স্ক বয়স—দোলনায় চড়ার নির্মল আনন্দই আলাদা। বেড়াতে গিয়ে বা কোনো পার্কে বড়দের উপযোগী দোলনা দেখলে ছোটদের পাশাপাশি বড়রাও যে লোভ… ১০ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায়

১৮ নভেম্বর ২০২৬, ৮:২৫ এএম · লাইফস্টাইল

মাত্র সাত দিনে কি ওজন কমানো সম্ভব? শুনতে অসম্ভব মনে হলেও, কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে এক সপ্তাহে শরীরের অতিরিক্ত পানি জমা ও ফোলাভাব কমানো সম্ভব। তবে এত অল্প সময়ে শরীরের চর্বি খুব বেশি কমানো যায় না। ওজন কমানোর ক্ষেত্রে খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার ভূমিকা গুরুত্বপূর্ণ।

ফটোকার্ড

সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায়

সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব?
মেদ ঝরানোর ৫ উপায়

সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব?
মেদ ঝরানোর ৫ উপায়

শিরোনাম