১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
খেলাধুলা

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’
ছবি : জি বাংলা নিউজ

বুয়েনোস আইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়েছিল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। মেসি-পরবর্তী সময়ে আকাশি-সাদারা আগের মতো নেই—এমন আলোচনা শুরু হয়েছিল। তবে মঙ্গলবার কর্দোবায় কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে সেই সমালোচনার জবাব দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের মাত্র ৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকো পাজ। ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের গোলে শুরু হয় আর্জেন্টিনার দাপট। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।

এরপর ম্যাচের অন্যতম আকর্ষণীয় গোলটি করেন পাজ। মাঝমাঠ থেকে বল নিয়ে কোস্টারিকার একাধিক খেলোয়াড়কে কাটিয়ে পেনাল্টি এলাকার ভেতরে জায়গা তৈরি করেন তিনি। এরপর নিখুঁত শটে বল জালে পাঠান। তাঁর ড্রিবলিং ও গোল করার ধরনে অনেকের মনে পড়ে যায় লিওনেল মেসির কথা।

‘বুয়েনোস আইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়েছিল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।’

— স্পোর্টস ডেস্ক

৪৩ মিনিটে আলভারেজের জোরালো শটে ব্যবধান ৪-০ করেন। বিরতিতে যাওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা।

আরও পড়ুন আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও খেলাধুলা ১৪ ঘণ্টা আগে

পাজের হ্যাটট্রিকের সুযোগ থাকলেও বিরতির পর তাঁকে তুলে নেন কোচ স্কালোনি। তাঁর বদলে মাঠে নামেন ১৯ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যে গোল করে ব্যবধান ৫-০ করেন এই তরুণ ফরোয়ার্ড।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বুয়েনোস আইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়েছিল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
  • ম্যাচের মাত্র ৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকো পাজ।
  • এরপর ম্যাচের অন্যতম আকর্ষণীয় গোলটি করেন পাজ।
  • ৪৩ মিনিটে আলভারেজের জোরালো শটে ব্যবধান ৪-০ করেন।

৭৮ মিনিটে লিভারপুলের আলেক্সিস মাক আলিস্তার গোল করেন দলের ষষ্ঠ গোল। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন মাস্তান্তুয়োনো।

এর আগে উরুগুয়ের কাছে হারের দিনই জাপানের কাছে হেরেছিল ব্রাজিল। পরে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। এবার একই ব্যবধানে কোস্টারিকাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনাও।

খেলাধুলা থেকে আরও

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে? ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?ক্রিকেট মাঠে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়ে চলেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। গেল সন্ধ্যায় দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে… ৪ দিন আগে বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলাসেঞ্চুরিয়নে আজ শুরু হচ্ছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। এ ছাড়া রাইজিং স্টারস এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ… ৬ দিন আগে মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসিএমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। শনিবার প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে… ৭ দিন আগে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকদক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন… ৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

১৮ নভেম্বর ২০২৬, ৯:১১ এএম · খেলাধুলা

বুয়েনোস আইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়েছিল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। মেসি-পরবর্তী সময়ে আকাশি-সাদারা আগের মতো নেই—এমন আলোচনা শুরু হয়েছিল। তবে মঙ্গলবার কর্দোবায় কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে সেই সমালোচনার জবাব দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ফটোকার্ড

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

এবার কোস্টারিকার জালে
আর্জেন্টিনার ‘সেভেন আপ’

এবার কোস্টারিকার জালে
আর্জেন্টিনার ‘সেভেন আপ’

শিরোনাম