১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আবহাওয়া

উত্তরে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
ছবি : জি বাংলা নিউজ

উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। কয়েকটি উপজেলায় তিন দিন ধরে সূর্যের দেখা নেই। ভোররাত থেকে ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আগের দিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, কয়েক দিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি।

‘বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’

— জি বাংলা ডেস্ক

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে, তবে কুয়াশা বেশি।

আরও পড়ুন দেশে বাড়তে পারে শীতের তীব্রতা, কমবে তাপমাত্রা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা, কমবে তাপমাত্রা আবহাওয়া ১৫ ঘণ্টা আগে

অগ্রহায়ণের শুরুতে শীতের ঠান্ডায় শীতবস্ত্র জড়িয়ে পথে বের হচ্ছেন অনেকে। ঘন মেঘ আর শীতল বাতাসে কাহিল হয়ে পড়েছে এ জনপদ। বুধবার সকাল থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে পুরো জেলায় শীতের অনুভূতি বেড়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।
  • বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
  • পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, কয়েক দিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি স…
  • বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা র…

দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক উষ্ণতা অনুভূত হচ্ছে না। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত ঠান্ডার দাপট থাকায় বাইরে বের হওয়া অনেকেই গরম কাপড় ব্যবহার করছেন।

এ অবস্থায় বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। অনেকে ঠান্ডা উপেক্ষা করে উঠতি আমন ধান কাটতে মাঠে যাচ্ছেন। অফিস-আদালতগামী চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও মেঘাচ্ছন্ন আকাশ ও ঠান্ডায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।

কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা রাসেল বলেন, ‘ঠান্ডা এখনো পুরোপুরি নামেনি। কিন্তু দুদিন ধরে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ভালোই ঠান্ডা লাগে। রাতে কুয়াশাচ্ছন্ন থাকে এলাকা। ফজরের সময় বেশ শীত অনুভূত হয়। শীত এলেই আমাদের মতো বয়স্ক মানুষদের অনেক কষ্ট হয়।’

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন থেকে আসা রিকশাচালক করিম বলেন, আকাশে মেঘ থাকায় সূর্য দেখা যাচ্ছে না। রিকশা চালাতে পারছেন না। তবু বেলা ১১টার পর শহরে এসেছেন।

খলিলগঞ্জ ত্রিমোহনী এলাকার বাসিন্দা দিনমজুর পরেশ জানান, নিচু জমির আগাম আমন ধান কাটছেন তিনি। আজ সকাল থেকে যেভাবে শীত পড়ছে এবং সূর্যের দেখা মিলছে না, তাতে ধান কাটতে দেরি হচ্ছে। তবু জমিতে গিয়ে দেরিতে ধান কাটা শুরু করেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড় ও আশপাশের এলাকায় বর্তমানে অতিরিক্ত জলীয় বাষ্প রয়েছে। এ কারণে আকাশ মেঘলা থাকছে। মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে না। ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে। অনেক সময় দিনের বেলাতেও মেঘের সঙ্গে কুয়াশা থাকছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই শীতের প্রকোপ বাড়তে পারে।

এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা কমেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা দিয়ে দ্রুত হিমেল হাওয়া বইছে। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে। পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার জেলায় তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং বুধবার তা কমে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আগামী এক সপ্তাহ আবহাওয়ার এ অবস্থা থাকতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়া থেকে আরও

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূতউত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে… ৫ দিন আগে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিসমৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারা দেশে… ৬ দিন আগে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কতবিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মান সূচক (একিউআই) ৪৮৯, যা বিপজ্জনক… ৭ দিন আগে ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিসঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে শীতের অনুভূতি তৈরি হয়। রোববার… ৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

উত্তরে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

১৮ নভেম্বর ২০২৬, ৯:১৬ এএম · আবহাওয়া

উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। কয়েকটি উপজেলায় তিন দিন ধরে সূর্যের দেখা নেই। ভোররাত থেকে ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে।

ফটোকার্ড

উত্তরে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে
বাড়ছে শীতের অনুভূতি

উত্তরে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে
বাড়ছে শীতের অনুভূতি

শিরোনাম