১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন
চীন পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। বৈঠকে অংশ নিতে ইতিমধ্যে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দক্ষিণ চীনের শেনজেনে অবতরণ করে পুতিনের বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য কাই ছি। তিনি শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

‘বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

পুতিনের আগমন উপলক্ষে বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়। লালগালিচায় রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান চীনা সেনাসদস্য ও নৃত্যশিল্পীরা। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

তিন নেতার সম্ভাব্য বৈঠক ঘিরে বিশেষ আগ্রহের কারণ ইউক্রেন যুদ্ধ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যেই পুতিন প্রথম এমন একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত কোনো ঘোষণা আসেনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক…
  • বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
  • চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দক্ষিণ চীনের শেনজেনে অবতরণ করে পুতিনের বিমান।
  • পুতিনের আগমন উপলক্ষে বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়।

এর আগে গত অক্টোবরে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা হলে তিনি তাতে আগ্রহী। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও সম্ভাব্য বৈঠকে একাধিক বিষয় আলোচনার ইঙ্গিত দেন তিনি।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন

১৮ নভেম্বর ২০২৬, ৯:২৪ এএম · আন্তর্জাতিক

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। বৈঠকে অংশ নিতে ইতিমধ্যে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট।

ফটোকার্ড

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে
যোগ দিতে চীনে পুতিন

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে
যোগ দিতে চীনে পুতিন

শিরোনাম