১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ

গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ
কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নের সংবাদ সম্মেলনে ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার উপস্থিত ছিলেন।

ড. সাইমুম পারভেজ বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়ন সহায়তার আবেদন জমা দিয়েছিল। এর মূল উদ্দেশ্য জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা।

‘সাইমুম পারভেজ বলেন, ‘এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়।’ সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ জলব…’

— জি বাংলা ডেস্ক

তিনি আরও বলেন, এ অগ্রগতি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করে তাঁর নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। দুর্যোগের আগেই আর্থিক প্রস্তুতি নিশ্চিত করা এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এ উদ্যোগের মূল লক্ষ্য।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যা…
  • মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ…
  • তিনি আরও বলেন, এ অগ্রগতি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন।
  • সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচিত…

বাংলাদেশে কর্মসূচিটির আওতায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে। অগ্রাধিকার পাবে জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন, তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের উন্নয়ন এবং কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা ও অন্যান্য আর্থিক সুরক্ষা সম্প্রসারণ।

পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস বা নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা হবে।

দেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন এবং নিজস্ব প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবিকা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষাকাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাথমিক পর্যায়ের ৩০ মিলিয়ন ইউরোর কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অর্থায়ন বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলার কার্যক্রম আরও সম্প্রসারণে সহায়ক হতে পারে।

দুর্যোগের পর সহায়তা সংগ্রহের পাশাপাশি আগেই অর্থায়নের প্রস্তুতি রাখা, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থায়নের ধরন স্পষ্ট করে ড. সাইমুম পারভেজ বলেন, ‘এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়।’

সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং সিভিএফ–ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থবিষয়ক উপদেষ্টা সারা জেন আহমেদসহ জলবায়ু বিশেষজ্ঞ, সুধীজন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১১ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ

১৮ নভেম্বর ২০২৬, ৯:৩৩ এএম · জাতীয়

জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

ফটোকার্ড

গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ

গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার
অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ

গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার
অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ

শিরোনাম