নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে এক যুবক গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙা শাখার নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের ওপরের অংশে থাকা একটি ব্যানারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন দেওয়ার পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। তবে ফুটেজে ওই যুবকের মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা থাকায় এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
‘পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে এক যুবক গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙা শাখার নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন।’
— জি বাংলা ডেস্ক
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
মূল বিষয়গুলি
- হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে এক যুবক গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙা শাখার নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন।
- নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
- ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।