ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
শীতের আমেজ শুরু হতেই ঢাকার বায়ুর মানের অবনতি হয়েছে। বেড়েছে বায়ুদূষণের মাত্রা। সাধারণত শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় দূষণের মাত্রা বাড়ে, ফলে বায়ুর মান অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩১।
আইকিউএয়ারের রিয়েল-টাইম একিউআই স্টেশন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, ঢাকার কয়েকটি এলাকায় বায়ুর মান সবার জন্য অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এর মধ্যে বাড্ডার প্রগতি সরণি এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি। ওই এলাকার একিউআই স্কোর ২৭২, যা খুব অস্বাস্থ্যকর বায়ুর নির্দেশক।
‘তালিকায় ঢাকার অন্য দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড ও ই…’
— জি বাংলা ডেস্ক
তালিকায় ঢাকার অন্য দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড ও ইস্টার্ন হাউজিং।
আরও পড়ুন
দেশে বাড়তে পারে শীতের তীব্রতা, কমবে তাপমাত্রা
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৬৯, যা খুব অস্বাস্থ্যকর। তালিকার তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৯০। চতুর্থ স্থানে ভারতের দিল্লির স্কোর ১৮৭ এবং পঞ্চম স্থানে ইরাকের বাগদাদের স্কোর ১৮২। এসব শহরের বায়ুর মান সবার জন্য অস্বাস্থ্যকর।
মূল বিষয়গুলি
- শীতের আমেজ শুরু হতেই ঢাকার বায়ুর মানের অবনতি হয়েছে।
- আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্…
- আইকিউএয়ারের রিয়েল-টাইম একিউআই স্টেশন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, ঢাকার কয়েকটি এলাকায় বায়ুর মান সবার জন্য অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
- তালিকায় ঢাকার অন্য দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প…
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বায়ুর মান ভালো বা বিশুদ্ধ হিসেবে বিবেচিত হয়। সূচক ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর। সূচক ৩০০ ছাড়ালে বায়ুর মান দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে বহু মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতিবছর প্রায় ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।