১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকলেও আগের দিনের দরপতনের প্রভাব কাটেনি। বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় দাম বাড়ার গতি থমকে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯ সেন্ট বা ০.১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ১৭ সেন্টে নেমেছে।

এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছিল। আর ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৩ দশমিক ২ শতাংশ। এতে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় মার্কিন অপরিশোধিত তেলের দাম।

‘দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের দামে চাপ পড়ছে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনাও তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সুদের হার বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। এতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির গতিও মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডলারের দাম শক্তিশালী হলে অন্য মুদ্রায় তেল কেনা দেশগুলোর জন্য খরচ বেড়ে যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকলেও আগের দিনের দরপতনের প্রভাব কাটেনি।
  • বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে।
  • এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছিল।
  • বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের অক্টোবর মাসের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা জোরালো হয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষকরা ১৮ নভেম্বরের এক নোটে বলেন, তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্নদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এখন প্রশ্ন শুধু ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াবে কি না, তা নয়; বরং কতটা বাড়াবে, সেটিও গুরুত্বপূর্ণ। সুদের হার বাড়ার আশঙ্কায় ডলার শক্তিশালী হচ্ছে, যা তেলের দাম বৃদ্ধির পথে বাধা তৈরি করছে।

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় বাজারে দরপতনের চাপ আরও বেড়েছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

অথচ রয়টার্সের এক জরিপে বিশ্লেষকরা মজুত মাত্র ৫৮ হাজার ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

তথ্যসূত্র: রয়টার্স।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

১৯ নভেম্বর ২০২৬, ৯:৪৪ এএম · আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকলেও আগের দিনের দরপতনের প্রভাব কাটেনি। বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় দাম বাড়ার গতি থমকে গেছে।

ফটোকার্ড

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে স্থিতিশীল
জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে স্থিতিশীল
জ্বালানি তেলের দাম

শিরোনাম