১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন
ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ

পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা দুটি স্লিপার ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাটা-দৈহারী জামে মসজিদ সংলগ্ন দৈহারী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনের ব্রিজ সংস্কারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরতকাঠী আলেয়া মেম্বারের বাড়ির সামনে এবং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা-দৈহারী জামে মসজিদ ও মাদরাসা-এতিমখানার সামনের সংযোগ ব্রিজ দুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১৯৬৬ সালে নির্মিত এসব আয়রন ব্রিজ প্রায় ৬০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে। দুটি ইউনিয়নের সংযোগ স্থাপনকারী হওয়ায় প্রশাসনিক জটিলতার কারণে ব্রিজগুলোর সংস্কারকাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

‘মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরতকাঠী আলেয়া মেম্বারের বাড়ির সামনে এবং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা-দৈহারী জামে মসজিদ ও মাদরাসা-এতিমখানার সামনের সংযোগ ব্রিজ দুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

তাঁরা আরও জানান, ব্রিজ দুটি সংস্কারের দাবিতে এলাকাবাসী উপজেলা পরিষদে তিনবার এবং জেলা পরিষদে একবার লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের উদ্যোগে একাধিকবার ব্রিজ দুটি মেরামত করেছেন। বর্তমানে ঝুঁকি নিয়েই প্রতিদিন এসব ব্রিজ দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

স্থানীয়দের দাবি, ব্রিজ দুটি দিয়ে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, একটি এতিমখানার শিক্ষার্থীসহ আশপাশের পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। এ ছাড়া কাটা-দৈহারী কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরাও নিয়মিত ব্রিজটি ব্যবহার করেন। জরাজীর্ণ ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা দুটি স্লিপার ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন…
  • বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাটা-দৈহারী জামে মসজিদ সংলগ্ন দৈহারী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনের ব্রিজ সংস্কারের দাবিত…
  • মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরতকাঠী আলেয়া মেম্বারের বাড়ির সামনে এবং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা-দৈহারী জামে ম…
  • তাঁরা আরও জানান, ব্রিজ দুটি সংস্কারের দাবিতে এলাকাবাসী উপজেলা পরিষদে তিনবার এবং জেলা পরিষদে একবার লিখিত অভিযোগ দিয়েছেন।

মানববন্ধনে ১০৭ নম্বর দৈহারী-ভরতকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপর্ণা রানী বলেন, প্রায় ৬০ বছর আগে নির্মিত এই আয়রন ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। চলাচলের সময় প্রতিবছরই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে ব্রিজটি দ্রুত মেরামত করা জরুরি।

স্থানীয় যুবক ও সমাজসেবক মো. শামসুল হক হাওলাদার বলেন, ব্রিজসংলগ্ন এলাকা দিয়ে প্রতিদিন পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজে সরকারিভাবে কোনো সংস্কারকাজ হয়নি। স্থানীয়ভাবে একাধিকবার মেরামত করা হলেও জনপ্রতিনিধি কিংবা সরকারি বরাদ্দের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিজ দুটি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক নুর ইসলাম তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল বেপারী, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মোবেন চৌধুরী, সমাজসেবক শামসুল হক হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, মাসুদ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধন থেকে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত ব্রিজ দুটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

১৯ নভেম্বর ২০২৬, ৯:৫০ এএম · সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা দুটি স্লিপার ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

ফটোকার্ড

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ
সংস্কারের দাবিতে মানববন্ধন

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ
সংস্কারের দাবিতে মানববন্ধন

শিরোনাম