১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান
বাগদাদের আল-কারখ কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন আইএস (আইএসআইএস) সন্ত্রাসীদের নিয়ে যাচ্ছেন ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা

সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। বুধবার (১৮ নভেম্বর) রাজধানী বাগদাদের কারখ ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ফরাসি দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে ছয়জনের সাজা ঘোষণার মধ্য দিয়ে এ মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। তাঁদের সবাই ফ্রান্সের নাগরিক। দণ্ডিত ১৬ জনের মধ্যে ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি একজনকে গত মাসে ১৫ বছরের কারাদণ্ড দেন আদালত।

‘বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে ছয়জনের সাজা ঘোষণার মধ্য দিয়ে এ মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।’

— M Mehedi Hasan Arif (Admin)

গত বছরের শেষ দিকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা ৪৭ ফরাসি নাগরিকের বিরুদ্ধে গত সেপ্টেম্বর থেকে বিচার শুরু হয়। তাঁদের বিরুদ্ধে আইএসে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

বুধবার সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪৫ বছর বয়সি ফরাসি নাগরিক থমাস বারনুইন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিচার চলাকালে তিনি দাবি করেন, ধর্মীয় দায়িত্ব মনে করেই সিরিয়ায় গিয়েছিলেন। আইএস যে ফ্রান্সে হামলা চালাবে, সে বিষয়ে তিনি জানতেন না বলেও দাবি করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত।
  • ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
  • বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে ছয়জনের সাজা ঘোষণার মধ্য দিয়ে এ মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
  • গত বছরের শেষ দিকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা ৪৭ ফরাসি নাগরিকের বিরুদ্ধে গত সেপ্টেম্বর থেকে বিচার শুরু হয়।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করেছিল আইএস। এ সময় গোষ্ঠীটি ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি নারী ও কিশোরীদের যৌনদাসত্বে বাধ্য করে।

এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ৬০টিরও বেশি দেশের ৫ হাজার ৭০০-এর বেশি আইএস সদস্যকে ইরাকে স্থানান্তর করে। কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর পরিচালিত কারাগারে বছরের পর বছর আটক থাকার পর তাঁদের ইরাকে নেওয়া হয়।

দীর্ঘদিন ধরেই ইরাকের আদালত সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে শত শত ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আসছেন। দণ্ডিতদের মধ্যে বিদেশি যোদ্ধারাও রয়েছেন। তবে এসব বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ তুলেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সহায়তায় ২০১৭ সালে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে ইরাক। এরপর ২০১৯ সালে ওয়াশিংটনের সমর্থনপুষ্ট কুর্দি নেতৃত্বাধীন বাহিনী প্রতিবেশী সিরিয়ায় গোষ্ঠীটিকে পরাজিত করে।

তবে আইএসের রেখে যাওয়া নৃশংসতার বিচার ও তদন্ত এখনো চলছে ইরাকে। দেশটির বিভিন্ন স্থানে গণকবরের সন্ধান মিলছে। পাশাপাশি গোষ্ঠীটির নির্যাতনের শিকার ব্যক্তিদের সাক্ষ্য ও অভিযোগের তদন্তও অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান

১৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম · আন্তর্জাতিক

সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। বুধবার (১৮ নভেম্বর) রাজধানী বাগদাদের কারখ ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ফরাসি দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ফটোকার্ড

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান

৬ ফরাসি নাগরিককে
যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান

৬ ফরাসি নাগরিককে
যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান

শিরোনাম