১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন
চিত্রনায়িকা মুনমুন

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজের সংকটে কর্মহীন হয়ে পড়ছেন অনেক শিল্পী ও কলাকুশলী। টানা বেকারত্বের কারণে তাঁদের অনেকে বাধ্য হয়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে যুক্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন নব্বই দশকের চিত্রনায়িকা মুনমুন। সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কেন রাজনীতি করবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। একই সঙ্গে চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের আর্থিক সহায়তার পরিবর্তে কর্মসংস্থানের ব্যবস্থা করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সংকট, শিল্পীদের কর্মহীনতা এবং এফডিসিতে রাজনীতিচর্চা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মুনমুন।

পোস্টের শুরুতে এফডিসিতে নিজের সঙ্গে ঘটে যাওয়া অতীতের একটি ঘটনার কথা স্মরণ করেন তিনি। মুনমুন লেখেন, ‘যেদিন এফডিসিতে আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল, সেদিন পুরো এফডিসি যেন আমার বিরুদ্ধে কথা বলেছে। আমার ওস্তাদ বলেছিলেন চুপ হয়ে যাও, আমি চুপ হয়ে গেছি, প্রতিবাদ করিনি। আজ অনেক শিল্পী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন দেখে ভালো লাগছে।’

‘অনেক শিল্পীকেই দেখেছি বাধ্য হয়ে সব সরকারের আমলেই রাজনীতিতে ব্যস্ত হয়ে যান, এটা শুধুমাত্র কর্মহীনতার কারণেই।’ বিশ্বজুড়ে বড় পর্দার সংকট ও স্মার্টফোনের প্রসারের বিষয়টি উল্লেখ করে বাংলা চলচ্চিত্র রক্ষায় সরকার ও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এই নায়িকা।’

— বিনোদন ডেস্ক

চলচ্চিত্রাঙ্গনে রাজনৈতিক প্রভাব ও শিল্পীদের বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলে মুনমুন জানান, দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পী ও কলাকুশলীদের হাতে কোনো কাজ নেই। তাঁর মতে, কর্মহীনতার কারণেই সেখানে রাজনৈতিক শক্তির ব্যবহার বাড়ছে।

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, ‘পুরনো সরকার যায়, নতুন সরকার আসে, কিন্তু আমাদের এফডিসির উন্নতির কোনো লক্ষণই দেখছি না। শুধুমাত্র রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাওয়া শিল্পী ও কলাকুশলীরা। আসলে সিনেমা তো সবার জন্য, দলমত নির্বিশেষে সবার জন্য সিনেমা। সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজের সংকটে কর্মহীন হয়ে পড়ছেন অনেক শিল্পী ও কলাকুশলী।
  • মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সংকট, শিল্পীদের কর্মহীনতা এবং এফডিসিতে রাজনী…
  • পোস্টের শুরুতে এফডিসিতে নিজের সঙ্গে ঘটে যাওয়া অতীতের একটি ঘটনার কথা স্মরণ করেন তিনি।
  • চলচ্চিত্রাঙ্গনে রাজনৈতিক প্রভাব ও শিল্পীদের বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলে মুনমুন জানান, দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পী ও কলাকুশলীদের হাতে কোনো কাজ নেই।

শিল্পীদের অসহায়ত্বের কথা তুলে ধরে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন মুনমুন। তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্রকে বাঁচাতে আমি আমাদের বর্তমান সরকারকে এগিয়ে আসতে অনুরোধ করছি। সাহায্য করে নয়, শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ দিন। একটানা বেকার জীবনে ভিক্ষা করে খাওয়া ছাড়া শিল্পী ও কলাকুশলীদের আর কোনো রাস্তা নেই। অনেক শিল্পীকেই দেখেছি বাধ্য হয়ে সব সরকারের আমলেই রাজনীতিতে ব্যস্ত হয়ে যান, এটা শুধুমাত্র কর্মহীনতার কারণেই।’

বিশ্বজুড়ে বড় পর্দার সংকট ও স্মার্টফোনের প্রসারের বিষয়টি উল্লেখ করে বাংলা চলচ্চিত্র রক্ষায় সরকার ও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এই নায়িকা।

মুনমুন লেখেন, ‘বড় স্ক্রিনের ধস শুধু এ দেশে লাগেনি, সারা বিশ্বেই এর বৈরী প্রভাব দেখা যাচ্ছে। বিগ স্ক্রিন থেকে মানুষ এখন স্মার্টফোনের ছোট স্ক্রিনে সবকিছু দেখার সুযোগ পেয়েছে। তাই শুধু বিগ স্ক্রিন নয়, টেলিভিশনও এখন আগের মতো চলে না। এমন কিছু করুন যাতে ছোট স্ক্রিনে বিগ স্ক্রিনের শিল্পীদের নিয়মিত দেখা যায় এবং তাদের কর্মসংস্থান তৈরি হয়।’

বিনোদন থেকে আরও

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। তবে অভিনয়জীবনের সেই পরিচিতি পেছনে… ১ দিন আগে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’? ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক… ১ দিন আগে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন

১৯ নভেম্বর ২০২৬, ২:৪১ পিএম · বিনোদন

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজের সংকটে কর্মহীন হয়ে পড়ছেন অনেক শিল্পী ও কলাকুশলী। টানা বেকারত্বের কারণে তাঁদের অনেকে বাধ্য হয়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে যুক্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন নব্বই দশকের চিত্রনায়িকা মুনমুন। সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কেন রাজনীতি করবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। একই সঙ্গে চলচ্চিত্রশিল্পী ও।

ফটোকার্ড

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন

শিরোনাম