‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী
‘আলোকিত লালমনিরহাট’ যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সেগুলো দেশের বাকি ৬৩ জেলাতেও সম্প্রসারণ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, গত কয়েক মাসে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাঁর অভিজ্ঞতা হয়েছে, সব সমস্যা আইনের মাধ্যমে সমাধান করা যায় না। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব। তাঁর মতে, ‘আলোকিত লালমনিরহাট’ মডেল বাংলাদেশের প্রতিটি জেলায় প্রয়োজন।
‘রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।’
— জি বাংলা ডেস্ক
বিগত সময়ের সামাজিক অবক্ষয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে গেছে। মানুষ ভয়ের মধ্যে ছিল। একধরনের সামাজিক অবক্ষয় দেখা গিয়েছিল, যেখানে মান্যগণ্য ও গুণী ব্যক্তিদের অপদস্ত করা হতো। এই পরিস্থিতি থেকে উত্তরণে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন সারা দেশে প্রয়োজন। সরকার গঠনের পর থেকে তাঁরাও জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন।
আরও পড়ুন
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা
সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এখানে বিভিন্ন মত, ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সবাই মিলেমিশে কাজ করলে যে পরিবর্তন আনা সম্ভব, ‘আলোকিত লালমনিরহাট’ তা প্রমাণ করেছে। আজ আনন্দের দিন, সংগঠনের সব সদস্য এক ছাদের নিচে সমবেত হয়েছেন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ দেশ। পরবর্তী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হবে।
মূল বিষয়গুলি
- ‘আলোকিত লালমনিরহাট’ যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সেগুলো দেশের বাকি ৬৩ জেলাতেও সম্প্রসারণ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহ…
- বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
- রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, গত কয়েক মাসে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাঁর অভিজ্ঞতা হয়েছে, সব সমস্যা আইনের মাধ্যমে সমাধান করা যায় না।
- বিগত সময়ের সামাজিক অবক্ষয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে গেছে।
পরিবেশদূষণ ও মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, নদী-নালা, খাল-বিল আবর্জনায় ভরে আছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশ রক্ষা করতে হবে। পাশাপাশি এ জেলায় মাদক সমস্যা রয়েছে। তা নিরসনে সংগঠনটির সদস্যরা চেষ্টা করছেন। সম্মিলিতভাবে এসব সমস্যা দূর করতে হবে।
বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বেশি বেশি গাছ লাগাতে হবে। নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোটবেলায় তাঁরা প্রজাপতি দেখতেন, এখন আর তা দেখা যায় না। ফুল, ফল ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।