১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
রাজনীতি

স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভী

স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

‘দেশের স্বাধীনতাকামী মানুষের চিন্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ঢাল হয়ে আছে।’

— জি বাংলা ডেস্ক

রিজভী বলেন, ৭ নভেম্বর আমাদের অসংখ্য টেলিভিশন দিয়েছে, বাক্‌প্রকাশের স্বাধীনতা দিয়েছে। এসব অর্জনের পেছনে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।

আরও পড়ুন পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী রাজনীতি ৯ ঘণ্টা আগে

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সবাই জানেন। জিয়াউর রহমান গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা এমনকি বহুদলীয় গণতন্ত্রের প্রতীক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির র…
  • তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ।
  • শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
  • রিজভী বলেন, ৭ নভেম্বর আমাদের অসংখ্য টেলিভিশন দিয়েছে, বাক্‌প্রকাশের স্বাধীনতা দিয়েছে।

রিজভী বলেন, জিয়াউর রহমানের গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখছে। দেশের স্বাধীনতাকামী মানুষের চিন্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ঢাল হয়ে আছে।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কারণ, তিনি বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

রিজভী বলেন, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কিংবা দাসত্ব মেনে নেয়, তাদের মনে রাখা উচিত, এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি গভীর আকাঙ্ক্ষা রয়েছে।

তিনি বলেন, যারা দেশের সার্বভৌমত্ব দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান একাকার হয়ে রয়েছে।

সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা একটি র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

রাজনীতি থেকে আরও

রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমিরভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কার্যনির্বাহী সদস্য উম্মা… ১ দিন আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমান প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমানপ্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হওয়ার পেছনে ব্যক্তিগত কোনো পদোন্নতি, পদায়ন বা ক্ষমতায়নের বিষয় ছিল না বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব… ২ দিন আগে মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিসআগারগাঁও থেকে মিরপুর-১০ অংশে মেট্রোরেলের পিলারে আঁকা জুলাইয়ের গ্রাফিতির মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)… ৩ দিন আগে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমিরশেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভী

২১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম · রাজনীতি

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ফটোকার্ড

স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভী

'স্বাধীনতার ঘোষণা থেকে
সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া'

'স্বাধীনতার ঘোষণা থেকে
সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া'

শিরোনাম