১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
আ স ম আবদুর রব

স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

তাঁর শারীরিক অবস্থার অবনতির খবরে জন্মভূমি বৃহত্তর রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় রাজনীতির এই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আ স ম আবদুর রবের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বজন ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন। পরিবারের পক্ষ থেকে কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব এবং জাতীয় যুব পরিষদের আহ্বায়ক এম এ এহসান রিয়াজ দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তি ও নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন।

‘১৯৬৯-৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০-৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়ে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেন।’

— জি বাংলা ডেস্ক

১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব। বাবা আলী আজ্জম ও মা মাজেদা খাতুনের সন্তান এই রাজনীতিক শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। ১৯৫৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তাঁর সংগ্রামী পথচলা শুরু হয়।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

পরবর্তী সময়ে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারিতে ভূমিকা রাখেন। ১৯৬৯-৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০-৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়ে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ হয়…
  • তাঁর শারীরিক অবস্থার অবনতির খবরে জন্মভূমি বৃহত্তর রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।
  • পারিবারিক সূত্রে জানা গেছে, আ স ম আবদুর রবের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বজন ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন।
  • ১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব। পরদিন ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠের অন্যতম রূপকার ছিলেন তিনি। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের হাতে সেই পতাকা তুলে দেন। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা এবং মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান ও মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে মিলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন তিনি। বর্তমানে জাসদের একাংশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ ও গ্রেপ্তার হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর মুক্তি পেলেও পরবর্তী সময়ে সামরিক আদালতে তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। ১৯৭৯ সালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে এবং ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে গঠিত মন্ত্রিসভায় যোগ দিয়ে ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বৃহত্তর রামগতি ও কমলনগরের উন্নয়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে আপনজন হিসেবে পরিচিত আ স ম আবদুর রব। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিবারের সদস্য, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

২১ নভেম্বর ২০২৬, ১:০৬ পিএম · সারাদেশ

স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

ফটোকার্ড

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

শিরোনাম