১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে?

মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে?
ছবি : জি বাংলা নিউজ

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। তবে মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণকাজে ধীরগতির কারণে বারবার পিছিয়েছে উদ্বোধনের সময়। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে এই অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যমতে, এমআরটি লাইন-৬-এর বর্তমানে চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর সঙ্গে নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। তখন স্টেশনের সংখ্যা হবে ১৭টি।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মতিঝিল-কমলাপুর অংশের পূর্তকাজের অগ্রগতি ছিল ৮৪ দশমিক ৮৫ শতাংশ। আর বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ এগিয়েছে ৫৮ শতাংশ। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মূল কাঠামোর কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। উড়ালপথের নির্মাণকাজ শেষ করে রেললাইন বসানোর জন্য ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

‘এর আগে রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়ব্যবস্থা, প্ল্যাটফরমের নিরাপত্তা দরজা, টেলিযোগাযোগ, লিফট ও এসকেলেটর চালু করতে হবে।’

— জি বাংলা ডেস্ক

কমলাপুর স্টেশনের মূল কাঠামোর কাজও শেষ হয়েছে। বর্তমানে সেখানে ভেতরের সাজসজ্জা, বিদ্যুৎ ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ তৈরির কাজ চলছে। স্থাপত্য ও আনুষঙ্গিক কাজ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে না। এর আগে রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়ব্যবস্থা, প্ল্যাটফরমের নিরাপত্তা দরজা, টেলিযোগাযোগ, লিফট ও এসকেলেটর চালু করতে হবে। এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব কাজের অগ্রগতির ওপরই নির্ভর করছে নির্ধারিত সময়ে বাণিজ্যিক চলাচল শুরু করা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল।
  • ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যমতে, এমআরটি লাইন-৬-এর বর্তমানে চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার।
  • গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মতিঝিল-কমলাপুর অংশের পূর্তকাজের অগ্রগতি ছিল ৮৪ দশমিক ৮৫ শতাংশ।
  • কমলাপুর স্টেশনের মূল কাঠামোর কাজও শেষ হয়েছে।

এর আগে মেট্রোরেলের এই অংশ চালুর সময় কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। শুরুতে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর কথা বলা হয়েছিল। পরে এপ্রিল-মে মাসের কথা জানানো হয়। পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি বিবেচনায় এপ্রিলেও চালুর সম্ভাবনার কথা এসেছিল। সর্বশেষ পরিকল্পনায় সময় পিছিয়ে ২০২৭ সালের জুলাই নির্ধারণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে?

২২ নভেম্বর ২০২৬, ৯:৩৫ এএম · সারাদেশ

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। তবে মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণকাজে ধীরগতির কারণে বারবার পিছিয়েছে উদ্বোধনের সময়। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে এই অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ফটোকার্ড

মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে?

মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ
শেষের দিকে, চালু হবে কবে?

মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ
শেষের দিকে, চালু হবে কবে?

শিরোনাম