১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
শিক্ষা

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!
ছবি : জি বাংলা নিউজ

গোপালগঞ্জে খুলনাগামী একটি বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা এবং ছুরি দেখিয়ে এক যাত্রীর মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসানের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব কর্মকাণ্ডে তাঁকে নেতৃত্ব দিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং ঢাকা কলেজে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও রয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ সময় তাঁদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। বাসের যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক যাত্রীর দিকে ছুরি প্রদর্শন করে তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং ফোনটি তল্লাশি করা হয়।

‘গোপালগঞ্জে খুলনাগামী একটি বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা এবং ছুরি দেখিয়ে এক যাত্রীর মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসানের বিরুদ্ধে।’

— জি বাংলা ডেস্ক

খোঁজ নিয়ে জানা গেছে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে ভর্তি হন। কলেজে ভর্তির পর ছাত্রদলের রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা তৈরি হয়। ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবেও ক্যাম্পাসে পরিচিত ছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে মিল্লাদ হোসেনের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি শিক্ষা ৩ দিন আগে

এরপরও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন সাবিদ—এমন অভিযোগ রয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের এক আহ্বায়ক সদস্যের সঙ্গে নিউমার্কেট এলাকায় ফুটপাতে ব্যবসায়িক সম্পর্ক থাকার কথাও জানা গেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গোপালগঞ্জে খুলনাগামী একটি বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা এবং ছুরি দেখিয়ে এক যাত্রীর মুঠোফোন কেড়ে নিয়ে তল্লা…
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব কর্মকাণ্ডে তাঁকে নেতৃত্ব দিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
  • ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের ভয়ভীতি দেখাচ্ছেন।
  • খোঁজ নিয়ে জানা গেছে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে।

সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। তাঁর বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ছাড়া সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও সাবিদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে নিজের নামের পাশে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয় ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, সাবিদ হাসান কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রদলের পরিচয় ও মিল্লাদের নাম ব্যবহার করে তিনি ক্যাম্পাসে চলাফেরা করতেন। বিভিন্ন কর্মসূচিতেও তাঁকে মিল্লাদ হোসেনের সঙ্গে দেখা গেছে। মিল্লাদ তাঁকে উৎসাহ দিতেন। তাঁর জন্মদিনে কেক কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছিলেন। নিয়মিত নিউমার্কেটের বিশ্বাস বিল্ডিংয়ের সামনেও তাঁদের একসঙ্গে আড্ডা দিতে দেখা যেত।

এদিকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে মিল্লাদ হোসেনের সঙ্গে সাবিদের জন্মদিন উদ্‌যাপনের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, একদিকে ছাত্রলীগের এক নেতাকে কেক খাওয়াচ্ছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব, অন্যদিকে সেই ব্যক্তিই গোপালগঞ্জে বাস আটকে সাধারণ মানুষকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াচ্ছেন। এ ঘটনায় সংগঠনের দায়িত্বশীল নেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রাশেদুল আমিন যুগান্তরকে বলেন, সাবিদ ছাত্রদলের পরিচয়ে ক্যাম্পাসে চলাফেরা করতেন। ছাত্রদলের সদস্যসচিবের সঙ্গে রাজনীতি করতেন বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন যুগান্তরকে বলেন, ‘সাবিদ আমাদের কোনো কর্মী নয়। সে ক্যাম্পাসের জুনিয়র হিসেবে আমাদের সঙ্গে পরিচিত ছিল। প্রথম দিকে অনেক জুনিয়রই আমাদের সঙ্গে যোগাযোগ করে, বিভিন্ন সামাজিক ও ক্যাম্পাসকেন্দ্রিক কর্মসূচিতেও আসে। কিন্তু সে সাংগঠনিকভাবে আমাদের কোনো কমিটিতে নেই, আমাদের কোনো কার্যক্রমেও সক্রিয় ছিল না।’

তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আমার গত ছয় মাস ধরে কোনো যোগাযোগ নেই, দেখাও হয়নি। তার পারিবারিক বা ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমার জানা ছিল না। কেউ যদি গোপনে অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, সেটি আমাদের অজানা থাকতেই পারে। আমরা বিষয়টি আগে জানলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতাম। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার চেষ্টা করব।’

শিক্ষা থেকে আরও

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলামপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। এর আগে তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের… ৬ দিন আগে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবেচলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ করা হবে। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা… ৬ দিন আগে যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিটজাল শিক্ষাগত সনদ ব্যবহার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাত… ৬ দিন আগে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল… ৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!

২২ নভেম্বর ২০২৬, ৯:৩৮ এএম · শিক্ষা

গোপালগঞ্জে খুলনাগামী একটি বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা এবং ছুরি দেখিয়ে এক যাত্রীর মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসানের বিরুদ্ধে।

ফটোকার্ড

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে
যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে
যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!

শিরোনাম