১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
খেলাধুলা

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি
ছবি : জি বাংলা নিউজ

এমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। শনিবার প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। ম্যাচের বড় অংশ ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের।

মিয়ামির নু স্টেডিয়ামে চিলির খেলোয়াড় গনসালো তাপিয়া দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে একটি গোল করেন তাহা হাব্রুন। স্বাগতিক দর্শকদের হতবাক করে দেওয়া এই জয় ছিল কলম্বাসের দাপুটে পারফরম্যান্সের ফল।

তিন ম্যাচের সিরিজে সাত নম্বর বাছাই কলম্বাস ২০২৩ সালের চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার ওহাইওতে দ্বিতীয় ম্যাচ জিতলেই মেসিদের বিদায় করে দেবে তারা। শনিবারের পারফরম্যান্সের পর সিরিজ শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথা কলম্বাসের।

‘হতাশার মধ্যে কলম্বাসের তাপিয়া তাঁর থ্রো-ইনের সামনে এসে দাঁড়ালে ক্ষুব্ধ হয়ে বলটি তাঁর মুখের দিকে ছুড়ে মারতে দেখা যায় মেসিকে।’

— স্পোর্টস ডেস্ক

২৪ বছর বয়সী তাপিয়া পুরো ম্যাচেই মিয়ামির রক্ষণে চাপ সৃষ্টি করেন। ম্যাচের শুরুতে মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার তাঁকে ফেলে দিলে পেনাল্টি পায় কলম্বাস। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাপিয়া।

আরও পড়ুন আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও খেলাধুলা ১৪ ঘণ্টা আগে

৩৬ মিনিটে মিয়ামির পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। কলম্বাসের স্টিফেন মোরেইরাকে দেরিতে ও বেপরোয়াভাবে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গনসালো লুহান। ফলে মাঠ ছাড়তে হয় তাঁকে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • এমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি।
  • মিয়ামির নু স্টেডিয়ামে চিলির খেলোয়াড় গনসালো তাপিয়া দুটি গোল করেন।
  • তিন ম্যাচের সিরিজে সাত নম্বর বাছাই কলম্বাস ২০২৩ সালের চ্যাম্পিয়ন।
  • ২৪ বছর বয়সী তাপিয়া পুরো ম্যাচেই মিয়ামির রক্ষণে চাপ সৃষ্টি করেন।

ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি মিয়ামি। কলম্বাসের যুক্তরাষ্ট্রের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন। ঝাঁপিয়ে পড়ে মেসির ফ্রি কিকও ফিরিয়ে দেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড থেকে বেঁচে যান মেসি। হতাশার মধ্যে কলম্বাসের তাপিয়া তাঁর থ্রো-ইনের সামনে এসে দাঁড়ালে ক্ষুব্ধ হয়ে বলটি তাঁর মুখের দিকে ছুড়ে মারতে দেখা যায় মেসিকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলম্বাস। ৫২ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে গোল করেন হাব্রুন। এরপর ৫৮ মিনিটে মিয়ামির ইয়ানিক ব্রাইটের ঢিলেঢালা মার্কিংয়ের সুযোগ নিয়ে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া।

এই হারের ফলে প্লে-অফে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে মিয়ামির। পরের ম্যাচে কলম্বাসের মাঠে জিততে হবে তাদের। সেই ম্যাচে জয় পেলে সিরিজ গড়াবে তৃতীয় ম্যাচে। সেখানেও জিততে না পারলে প্লে-অফ থেকেই বিদায় নিতে হবে মেসিদের।

খেলাধুলা থেকে আরও

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে? ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?ক্রিকেট মাঠে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়ে চলেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। গেল সন্ধ্যায় দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে… ৪ দিন আগে বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলাসেঞ্চুরিয়নে আজ শুরু হচ্ছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। এ ছাড়া রাইজিং স্টারস এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ… ৬ দিন আগে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকদক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন… ৮ দিন আগে এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’বুয়েনোস আইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়েছিল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। মেসি-পরবর্তী সময়ে আকাশি-সাদারা আগের… ১১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

২২ নভেম্বর ২০২৬, ৯:৫৬ এএম · খেলাধুলা

এমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। শনিবার প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। ম্যাচের বড় অংশ ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের।

ফটোকার্ড

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস
প্লে-অফে চাপে মেসি

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস
প্লে-অফে চাপে মেসি

শিরোনাম