১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক
ছবি : জি বাংলা নিউজ

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি।

সভায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শনিবার (২১ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

‘শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফ…’

— জি বাংলা ডেস্ক

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ফ্যাসিবাদের বিষয়ে কারও কোনো আপস নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সব সময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় নেতাদের সঙ্গে…
  • সভায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
  • শনিবার (২১ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
  • এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেক রক্ত ও জীবনের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ঘাপটি মেরে থাকার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। জাতির প্রয়োজনে তাঁরা এক জায়গায় হতে সময় নেন না। দেশের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, জেলা গণফোরামের সহসভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল ও সাবেক যুগ্ম সদস্যসচিব সামিউর প্রধান।

বক্তারা বলেন, দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কে ছোট দল আর কে বড় দল, এমন পার্থক্য না করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে অভিন্ন অবস্থানে থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে কোনো ধরনের আপস না করে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

সভায় চাঁদপুর জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

২২ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম · সারাদেশ

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি।

ফটোকার্ড

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে
সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে
সর্বদলীয় ঐক্যের ডাক

শিরোনাম