১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর
ছবি: এআই সম্পাদিত

ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায় ২০ জনকে আটক করে পুলিশ। তবে তিন ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদের মাধাপুর এলাকায় মেটার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

যুব কংগ্রেসের অভিযোগ, বিরোধী দল কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ আটকে রেখেছে মেটা। পাশাপাশি দলটির বেশ কিছু পোস্টও সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর প্রতিবাদে মেটার কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

‘এ বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

এ বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে পুলিশ তাঁদের আটক করে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

শিব চরণের অভিযোগ, মেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের প্রচার-প্রচারণার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি বৈরী আচরণ করছে বলে দাবি করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা।
  • শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদের মাধাপুর এলাকায় মেটার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
  • যুব কংগ্রেসের অভিযোগ, বিরোধী দল কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ আটকে রেখেছে মেটা।
  • এ বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি …

পুলিশ সূত্র জানায়, বিক্ষোভকারীরা মেটার কার্যালয় চত্বরে প্রবেশ করতে পারলেও মূল ভবনে ঢুকতে পারেননি। এ সময় একটি ফুলের টব ভাঙার ঘটনা ঘটে। তবে মেটার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এ কারণে পুলিশও কোনো মামলা করেনি।

বিক্ষোভের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করে ভারতীয় যুব কংগ্রেস। ভিডিওতে দেখা যায়, হাতে প্ল্যাকার্ড নিয়ে একদল নেতাকর্মী মেটার কার্যালয় চত্বরে স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে এক নেতাকর্মী একটি ফুলের টব তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। এ সময় পুলিশ সদস্যদের তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

আরেকটি ভিডিওতে মেটার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার মতো একটি জায়গায় নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের বিস্মিত হয়ে তাঁদের কর্মকাণ্ড দেখতে দেখা যায়।

বিক্ষোভের পর যুব কংগ্রেস দাবি করে, কর্মসূচি শুরুর ১৫ মিনিটের মধ্যেই সংগঠনটির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে মেটা।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, যুব কংগ্রেস প্রশ্ন তুললে বিজেপি অস্বস্তিতে পড়ে। তাদের কণ্ঠ আরও জোরালো হলে মেটার বিরুদ্ধে বেছে বেছে অ্যাকাউন্ট ও পোস্ট সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আর রাজপথে প্রতিবাদে নামার পরই অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়।

তবে কোনো অ্যাকাউন্ট পুনরুদ্ধারের বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

২২ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম · আন্তর্জাতিক

ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায় ২০ জনকে আটক করে পুলিশ। তবে তিন ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ফটোকার্ড

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ
ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ
ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

শিরোনাম