১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
অর্থনীতি

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর
স্বর্ণের দাম আগের অবস্থায় ফিরতে অনেক সময় লাগতে পারে

বিশ্ববাজারে স্বর্ণের দাম গত এক সপ্তাহে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত আট মাসের মধ্যে এটি সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সীমা ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে।

রয়টার্স জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম নেমে আসে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। এর আগে একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

এফএক্সএমপায়ারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে থাকা এবং টানা চার সপ্তাহ ধরে ডলারের দর বাড়ার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। এ ছাড়া ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থান উঠে এসেছে।

‘এফএক্সএমপায়ারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে থাকা এবং টানা চার সপ্তাহ ধরে ডলারের দর বাড়ার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

বাজার বিশ্লেষকদের মতে, প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য স্বল্পমেয়াদি প্রতিরোধস্তর হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, ৩ হাজার ৫০০ ডলারের নিচে নামলে পরবর্তী দরস্তর হতে পারে ৩ হাজার ৩০০ ডলার। আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদনও স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী অর্থনীতি ১ দিন আগে

আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্ববাজারে স্বর্ণের দাম গত এক সপ্তাহে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমেছে।
  • রয়টার্স জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম নেমে আসে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে।
  • এফএক্সএমপায়ারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে থাকা এবং টানা চার সপ্তাহ ধরে ডলারের দর ব…
  • বাজার বিশ্লেষকদের মতে, প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য স্বল্পমেয়াদি প্রতিরোধস্তর হিসেবে কাজ করতে পারে।

স্বর্ণের সাম্প্রতিক দরপতনে ২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দাম থেকে মূল্যবান এই ধাতুর মূল্য প্রায় ৩২ শতাংশ কমেছে। তবে ইতিহাস বলছে, বড় ধরনের দরপতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে স্বর্ণের বাজারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।

লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় নিয়েছে।

১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের সর্বোচ্চ দামে ফিরতে প্রায় ১০ বছর লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর সময় লাগে ৬ বছর ৪ মাস। আর ২০১২ সালের বাজারচক্রে দাম ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে। এ ক্ষেত্রে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।

অর্থনীতি থেকে আরও

দুই দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম, ভরি কত? দুই দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম, ভরি কত?টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৮৫৮… ৪ দিন আগে দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কাদেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা… ৪ দিন আগে নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকা নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকাচলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩০ হাজার… ৪ দিন আগে আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬ আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ২১ নভেম্বর রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত সর্বশেষ দরেই আজ সোমবার (২৩… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

২২ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম · অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম গত এক সপ্তাহে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত আট মাসের মধ্যে এটি সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সীমা ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে।

ফটোকার্ড

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

স্বর্ণের আগের দামে ফিরতে
লাগতে পারে ৮ বছর

স্বর্ণের আগের দামে ফিরতে
লাগতে পারে ৮ বছর

শিরোনাম