১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের

মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের
ছবি : জি বাংলা নিউজ

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহার ১০ম জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সঙ্গে একটি সাদাকালো ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা লিখেছেন অভিনেতা। তাঁর পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

গত ২১ নভেম্বর আরহার জন্মদিন উপলক্ষে ছবিটি প্রকাশ করেন আল্লু অর্জুন। মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমার জীবনের সবচেয়ে আনন্দের উৎস।’

স্ত্রী স্নেহা রেড্ডি এবং দুই সন্তান আল্লু আরহা ও আল্লু আয়ানের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আল্লু অর্জুন। পরিবারের বিশেষ মুহূর্তগুলোও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

‘মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমার জীবনের সবচেয়ে আনন্দের উৎস।’ স্ত্রী স্নেহা রেড্ডি এবং দুই সন্তান আল্লু আরহা ও আল্লু আয়ানের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আল্লু অর্জুন।’

— বিনোদন ডেস্ক

আরহার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘শকুন্তলম’-এর নির্মাতা প্রতিষ্ঠান গুনা হ্যান্ডমেড ফিল্মসও। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত শুভেচ্ছাবার্তায় আরহাকে ছোট্ট তারকা হিসেবে উল্লেখ করে তাঁর জীবনের প্রতিটি দিন হাসি, আনন্দ ও সুন্দর মুহূর্তে ভরে ওঠার প্রত্যাশা জানানো হয়।

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার সাফল্যের পর পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’-তে অভিনয় করছেন তিনি। এতে তাঁর সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, ম্রুণাল ঠাকুর, জাহ্নবী কাপুর, যোগী বাবু, জিম সার্ভ ও রম্যা কৃষ্ণন। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহার ১০ম জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন বাবা।
  • গত ২১ নভেম্বর আরহার জন্মদিন উপলক্ষে ছবিটি প্রকাশ করেন আল্লু অর্জুন।
  • স্ত্রী স্নেহা রেড্ডি এবং দুই সন্তান আল্লু আরহা ও আল্লু আয়ানের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আল্লু অর্জুন।
  • আরহার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘শকুন্তলম’-এর নির্মাতা প্রতিষ্ঠান গুনা হ্যান্ডমেড ফিল্মসও।

এ ছাড়া পরিচালক লোকেশ কানাগরাজের পরবর্তী সিনেমাতেও দেখা যাবে আল্লু অর্জুনকে। প্রাথমিকভাবে ‘এএ২৩’ নামে পরিচিত সিনেমাটির প্রাক্‌-প্রযোজনার কাজ চলছে। আগামী ডিসেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের বড়দিনে সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।

পাশাপাশি আল্লু অর্জুনের হাতে রয়েছে ‘পুষ্পা ৩: দ্য র‌্যাম্পেজ’ সিনেমাটিও।

বিনোদন থেকে আরও

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। তবে অভিনয়জীবনের সেই পরিচিতি পেছনে… ১ দিন আগে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’? ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক… ১ দিন আগে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের

২২ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম · বিনোদন

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহার ১০ম জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সঙ্গে একটি সাদাকালো ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা লিখেছেন অভিনেতা। তাঁর পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

ফটোকার্ড

মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের

মেয়ের জন্মদিনে
আবেগঘন বার্তা আল্লু অর্জুনের

মেয়ের জন্মদিনে
আবেগঘন বার্তা আল্লু অর্জুনের

শিরোনাম