১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট

চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে দেশটির বিচার বিভাগ।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অন্তত ৩৬টি মালবাহী ট্রেনে লুটপাট চালায় চক্রটি।

চুরি করা পণ্যের মধ্যে ছিল হাজার হাজার জোড়া নাইকির জুতা, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী। পরে এসব পণ্য কালোবাজারে বিক্রি করা হতো।

‘রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অন্তত ৩৬টি মালবাহী ট্রেনে লুটপাট চালায় চক্রটি।’

— আন্তর্জাতিক ডেস্ক

অভিযোগপত্র অনুযায়ী, চক্রটির নেতা ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। তাঁর বাবা ও দুই চাচাসহ অন্য সদস্যরা চলন্ত মালবাহী ট্রেনে উঠে পড়তেন। তাঁদের কেউ কেউ পাহারার দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

এ সময় চক্রের অন্য সদস্যরা ট্রেনের বাতাস চলাচলের পাইপ কেটে দিতেন। এতে বাতাসের চাপ কমে ট্রেনটি জরুরি ভিত্তিতে থেমে যেত। ট্রেন থামার পর চক্রের অন্য সদস্যরা সেখানে হাজির হতেন। তাঁরা কনটেইনার থেকে পণ্য বের করে বিভিন্ন গাড়িতে তুলতেন। পরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে এসব পণ্য লুকিয়ে রাখা হতো।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
  • রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অন্তত ৩৬টি মালবাহী ট্রেনে লুটপাট চালায় চক্রটি।
  • চুরি করা পণ্যের মধ্যে ছিল হাজার হাজার জোড়া নাইকির জুতা, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী।
  • অভিযোগপত্র অনুযায়ী, চক্রটির নেতা ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল।

এভাবে ট্রেন লুট করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করতেন তাঁরা। কারণ, চলন্ত ট্রেনের পাইপ কেটে দিলে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার আশঙ্কা থাকত।

২০২৫ সালে চক্রটির তৎপরতা আরও বেড়ে যায়। ওই বছরের এপ্রিলে চুরি করা পণ্য গ্রহণের অভিযোগে এক সহযোগী গ্রেপ্তার হন। তবে এতে চক্রটির কার্যক্রম থেমে থাকেনি।

এর মাত্র ১২ দিন পর, ২৯ এপ্রিল মিলওয়াকি টুলের একটি চালান থেকে ১ হাজার ১৭০টি যন্ত্রপাতি ও ১৭ হাজার যন্ত্রাংশ চুরির অভিযোগ ওঠে।

এরপরও বিভিন্ন সময়ে চক্রটির বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। ২০২৫ সালের শেষ দিকে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ চুরি করা পণ্য কেনা একটি প্রতিষ্ঠানের ওপর পুলিশের নজর পড়ে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, ১৪ মাসের তদন্তের পর এ অভিযোগপত্র দেওয়া হয়েছে। পণ্য যেন কালোবাজারে বিক্রি না হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট

২২ নভেম্বর ২০২৬, ৬:৪৬ পিএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে দেশটির বিচার বিভাগ।

ফটোকার্ড

চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট

চলন্ত ট্রেন থামিয়ে
২০০ কোটি টাকার পণ্য লুট

চলন্ত ট্রেন থামিয়ে
২০০ কোটি টাকার পণ্য লুট

শিরোনাম