সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)। এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।’
— জি বাংলা ডেস্ক
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
আরও পড়ুন
লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় আসামি গ্রেপ্তার
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ধরে ফেলে। পরে সৌরভের কোমরে কমলা কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষায় সেগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত হয়।
মূল বিষয়গুলি
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছ…
- রোববার (২২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.
- রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো.
- মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো.
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন। সেখান থেকে কৌশলে স্বর্ণ এনে অন্যদের সহযোগিতায় দেশে চোরাচালান করতেন বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দরকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসিকিউশন বিভাগের এসআই মো. সাইফুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।