আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার
দিনাজপুরের হিলিতে আট বছর বয়সী এক শিশুকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ৫৫ বছর বয়সী মামার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তাজেল তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালদাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তাজেল তালুকদার ওই গ্রামের মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির মা জীবিকার তাগিদে প্রায় দেড় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। অন্যদিকে, তার বাবা ও দাদা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে দুই মেয়েকে মামা তাজেল তালুকদারের কাছে রেখে যান মা-বাবা। এরপর থেকে দুই শিশু মামার বাড়িতে পাশাপাশি আলাদা কক্ষে থাকত।
‘হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠানো হয়।’
— জি বাংলা ডেস্ক
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে শিশুটিকে পা টিপে দেওয়ার কথা বলে কৌশলে নিজের ঘরে ডেকে নেন তাজেল। একপর্যায়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন তিনি।
আরও পড়ুন
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত তাজেল তালুকদারকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।
মূল বিষয়গুলি
- দিনাজপুরের হিলিতে আট বছর বয়সী এক শিশুকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ৫৫ বছর বয়সী মামার বিরুদ্ধে।
- শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালদাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
- পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির মা জীবিকার তাগিদে প্রায় দেড় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন।
- অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে শিশুটিকে পা টিপে দেওয়ার কথা বলে কৌশলে নিজের ঘরে ডেকে নেন তাজেল।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে অভিযুক্তকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।