১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!
ছবি : জি বাংলা নিউজ

নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে নিজের অর্থ ও প্রভাব খাটিয়ে গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে এলইডি বাতি লাগানোর অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। তবে নির্বাচনে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই বাতিগুলো খুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে।

ভারতের রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে প্রচারের অংশ হিসেবে ভোটারদের আকৃষ্ট করতে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হয়। গ্রামবাসীদের দাবি, আলোক শর্মার প্রভাব ও নির্দেশেই এসব বাতি লাগানো হয়েছিল।

‘স্থানীয়দের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

নির্বাচনের ফল প্রকাশের পর প্রিয়াঙ্কা শর্মা পরাজিত হন। এরপরই গ্রামগুলো থেকে বাতি খুলে নেওয়ার উদ্যোগ শুরু হয় বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভ ও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বাতিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

খবর পেয়ে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের ফল্ট রিপেয়ার টিম (এফআরটি) গ্রামে গিয়ে বাতি খুলতে শুরু করে। গ্রামবাসীদের বাধা সত্ত্বেও দলটি কুমাড়োঁ কি ধানি গ্রাম থেকে অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটির স্ট্রিট লাইট খুলে নেয়। তবে বাকি প্রায় ৪০টি বাতি খোলা সম্ভব হয়নি। নবনির্বাচিত সরপঞ্চরা নিজেদের তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দেওয়ায় সেগুলো রয়ে গেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে নিজের অর্থ ও প্রভাব খাটিয়ে গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে এলইডি বাতি লাগানোর অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে।
  • ভারতের রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে এ ঘটনা ঘটেছে।
  • স্থানীয়দের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য …
  • নির্বাচনের ফল প্রকাশের পর প্রিয়াঙ্কা শর্মা পরাজিত হন।

স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীন জানান, ত্রুটি মেরামতের জন্য গ্রামে গিয়ে এফআরটি দল বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগের মাধ্যমে স্ট্রিট লাইট জ্বলতে দেখে। পরে তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর সেগুলো অপসারণের প্রক্রিয়া শুরু হয়। কীভাবে এবং কার অনুমতিতে এসব সংযোগ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বোর্ড।

তবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক রাম সহায় বর্মা। তাঁর দাবি, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজ উদ্যোগে এসব বাতি স্থাপন করেছিলেন।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

২২ নভেম্বর ২০২৬, ৮:০৭ পিএম · আন্তর্জাতিক

নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে নিজের অর্থ ও প্রভাব খাটিয়ে গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে এলইডি বাতি লাগানোর অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। তবে নির্বাচনে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই বাতিগুলো খুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে।

ফটোকার্ড

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ?
রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ?
রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

শিরোনাম