১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
শিক্ষা

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)

জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে রয়েছেন এ ঘটনায় অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবও।

শনিবার (২১ নভেম্বর) মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী এ তথ্য নিশ্চিত করেন। তিনি গত ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে অন্য আসামিরা হলেন সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।

‘অভিযোগপত্রে অন্য আসামিরা হলেন সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।’

— জি বাংলা ডেস্ক

জানা যায়, ২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযুক্তরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুদকের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ কারণে থানা-পুলিশ জিডি হিসেবে নথিভুক্ত করে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। পরে দুদকের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি শিক্ষা ৩ দিন আগে

মামলার তথ্য অনুযায়ী, হাসনা হেনা যবিপ্রবিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পান। পরে তিনি সেকশন অফিসার (গ্রেড-২) পদে পদোন্নতি পান। চাকরির সময় তাঁর দাখিল করা বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ যাচাই করে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটি জাল বলে মতামত দেয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদ…
  • শনিবার (২১ নভেম্বর) মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী এ তথ্য নিশ্চিত করেন।
  • অভিযোগপত্রে অন্য আসামিরা হলেন সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসা…
  • জানা যায়, ২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে পরে সেকশন অফিসার (গ্রেড-২) পদে পদোন্নতি পান। তাঁর চাকরির আবেদনের সঙ্গে জমা দেওয়া বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে মতামত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে পরে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। তাঁর আবেদনের সঙ্গে জমা দেওয়া বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্রও জাল বলে মতামত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরে সেকশন অফিসার (গ্রেড-১) পদে পদোন্নতি পান। তাঁর দাখিল করা বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে মতামত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে, সুমন হোসেন এমএলএসএস পদে নিয়োগ পেয়ে পরে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান। তাঁর আবেদনের সঙ্গে জমা দেওয়া এসএসসি পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

দুদকের তদন্তে বলা হয়েছে, তৎকালীন দুই রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব ও এস এম আব্দুল লতিফ ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই-বাছাই না করেই তাঁদের নিয়োগে সহায়তা করেন। লাভবান হওয়ার উদ্দেশ্যে তাঁরা যথাযথ দায়িত্ব পালন করেননি বলে তদন্তে উঠে এসেছে।

দুদক সূত্র জানায়, পাঁচ কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত সনদ ও নম্বরপত্র যাচাই না করে নিয়োগে সহযোগিতা করেন দুই রেজিস্ট্রার। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় ও যশোর শিক্ষা বোর্ডের যাচাইয়ে সনদগুলো জাল বা সঠিক নয় বলে মতামত পাওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর দায় এড়াতে বা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আহসান হাবীব কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছিলেন বলে দুদকের তদন্তে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রকৌশলী আহসান হাবীবের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শিক্ষা থেকে আরও

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলামপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। এর আগে তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের… ৬ দিন আগে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবেচলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ করা হবে। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা… ৬ দিন আগে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল… ৭ দিন আগে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি… ৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

২৩ নভেম্বর ২০২৬, ৭:২৪ এএম · শিক্ষা

জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে রয়েছেন এ ঘটনায় অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী আহসান।

ফটোকার্ড

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যবিপ্রবিতে জাল সনদে চাকরি
রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যবিপ্রবিতে জাল সনদে চাকরি
রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

শিরোনাম