১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ায় এক পরিচ্ছন্নতাকর্মীকে (আয়া) মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আয়া আমেনা বেগম (৪৮) ভোলা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।

গত ১০ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে শহরের বাংলা স্কুল মোড়ের ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী আমেনা বেগম জেলা সদরের বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর পোটকা এলাকার বাসিন্দা। তিনি এক বছরের বেশি সময় ধরে ওই হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে চিকিৎসক ডা. সুরাইয়া ইয়াসনূর ও নাজমা বেগমের নাম উল্লেখ করা হয়েছে।

‘ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ায় এক পরিচ্ছন্নতাকর্মীকে (আয়া) মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।’

— জি বাংলা ডেস্ক

থানায় দেওয়া অভিযোগে আমেনা বেগম উল্লেখ করেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি নিয়মিত দায়িত্ব অনুযায়ী হাসপাতালের সিজারিয়ান ওয়ার্ডের অপারেশন থিয়েটারে কাজ করছিলেন। এ সময় নাজমা বেগম ভেতরে থাকা এক রোগীকে সিজারিয়ান অপারেশন করানোর কথা বলেন। রোগীর স্বজনরা স্বাভাবিক প্রসবের বিষয়টি তুললে তাঁদের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে নাজমা বেগম এ ঘটনা নিয়ে ডা. সুরাইয়া ইয়াসনূরের কাছে আমেনার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন কথা বলেন। পরে চিকিৎসক আমেনাকে সন্দেহ করে অন্য একটি অপারেশন থিয়েটারে যান এবং কিছুক্ষণ পর নাজমা বেগমের মাধ্যমে তাঁকে সেখানে ডেকে নেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ায় এক পরিচ্ছন্নতাকর্মীকে (আয়া) মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।
  • গত ১০ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে শহরের বাংলা স্কুল মোড়ের ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
  • ভুক্তভোগী আমেনা বেগম জেলা সদরের বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর পোটকা এলাকার বাসিন্দা।
  • থানায় দেওয়া অভিযোগে আমেনা বেগম উল্লেখ করেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি নিয়মিত দায়িত্ব অনুযায়ী হাসপাতালের সিজারিয়ান ওয়ার্ডের অপারেশন থিয়েটারে কাজ করছিলেন।

আমেনার অভিযোগ, সেখানে পৌঁছানোর পর ডা. সুরাইয়া ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। হাতে থাকা মুঠোফোন দিয়ে মাথা ও ডান চোখে আঘাত করেন। এ ছাড়া কিল, ঘুষি ও লাথি মারায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।

পরে ঘটনার সাক্ষীরা তাঁকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিচার চেয়েও কার্যকর কোনো সাড়া পাননি বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

আমেনা বেগম গণমাধ্যমকে বলেন, অপারেশন থিয়েটারে গিয়ে তিনি বিছানা গোছাচ্ছিলেন। এ সময় নাজমা এক রোগীকে সিজার করানোর জন্য বলছিলেন। কিন্তু ওই নারী স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দিতে চান বলে জানান।

আমেনা বলেন, ওই নারীর সঙ্গে তর্কের পর নাজমা বেগম চিকিৎসক সুরাইয়া ইয়াসনূরের কাছে যান। পরে তাঁর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে তাঁকে অপারেশন থিয়েটারে ডেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে প্রশ্ন করেন, তিনি কেন রোগীকে সিজার করাতে চান না।

আমেনার ভাষ্য, তিনি রোগীকে কিছু বলেননি এবং রোগীও তাঁকে চেনেন না বলে জানান। এ কথা বলার পরই চিকিৎসক তাঁকে দেয়ালের সঙ্গে চেপে ধরে মারধর করেন। এতে তাঁর কপাল ফুলে যায় এবং হাতে আঘাতের চিহ্ন ও ফোলা দেখা দেয়।

তিনি আরও বলেন, কোনো অপরাধ করে থাকলে হাসপাতালের ম্যানেজার বা মালিকের কাছে বিচার দেওয়া যেত। কিন্তু তাঁর গায়ে হাত তোলার অধিকার কারও নেই। তিনি ওই চিকিৎসকের অধীনে কাজ করেন না বলেও দাবি করেন।

আমেনা বলেন, ‘আমি একটা গরিব মানুষ। চাকরি করে খাই। আমার স্বামী নাই, কেউ নাই। আমি দুই দিন সদর হাসপাতালে ভর্তি ছিলাম। আমি এখনো মাথার ব্যথায় উঠতে পারি না। আমি ন্যায্য বিচার চাই।’

এ বিষয়ে প্রধান অভিযুক্ত চিকিৎসক ডা. সুরাইয়া ইয়াসনূরের বক্তব্য পাওয়া যায়নি।

আস-সুন্নাহ জেনারেল হাসপাতালের ম্যানেজার মেহেদি হাসান নবাব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাঁদের কাছে সিসিটিভি রেকর্ডসহ সব ধরনের প্রমাণ রয়েছে। হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট উপপরিদর্শক (এসআই) অভিযোগটি তদন্ত করছেন।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২৩ নভেম্বর ২০২৬, ৮:০৫ এএম · সারাদেশ

ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ায় এক পরিচ্ছন্নতাকর্মীকে (আয়া) মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আয়া আমেনা বেগম (৪৮) ভোলা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।

ফটোকার্ড

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায়
আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায়
আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

শিরোনাম