১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা আসবেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে এখনই বিস্তারিত জানায়নি সূত্র। দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

‘এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার এজেন্ডায় থাকার সম্ভাবনা রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান। ওই সফরের সঙ্গে চীন সফরও যুক্ত করেছিলেন তিনি। ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকার গঠনের পর গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফরসহ নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদার করতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন।
  • তবে এখনই বিস্তারিত জানায়নি সূত্র।
  • সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
  • এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও দুই নেতা গুরুত্ব দিয়েছেন বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে এ সফরে।

এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার এজেন্ডায় থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১১ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২৩ নভেম্বর ২০২৬, ৮:১৩ এএম · জাতীয়

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা আসবেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ফটোকার্ড

৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৭ ডিসেম্বর ঢাকা আসবেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৭ ডিসেম্বর ঢাকা আসবেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

শিরোনাম