ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল নারী কনস্টেবলের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইদা আক্তার নামে ভৈরব থানায় কর্মরত এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। থানায় যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় মারা গেলেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) রাতে নরসিংদীর বেলাবো উপজেলায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ১৯ নভেম্বর সাইদা আক্তারকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর ২১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।
‘পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ১৯ নভেম্বর সাইদা আক্তারকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
— জি বাংলা ডেস্ক
হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর পথে আবার অসুস্থ হয়ে পড়েন সাইদা। পরে তাঁকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা
রোববার (২২ নভেম্বর) বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মূল বিষয়গুলি
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইদা আক্তার নামে ভৈরব থানায় কর্মরত এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
- শনিবার (২১ নভেম্বর) রাতে নরসিংদীর বেলাবো উপজেলায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
- পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ১৯ নভেম্বর সাইদা আক্তারকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হ…
- হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর পথে আবার অসুস্থ হয়ে পড়েন সাইদা।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ভৈরব থানায় যোগদানের পর সাইদা আক্তার ভালোভাবে কাজ শুরু করার সুযোগও পাননি। এর আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাঁর মৃত্যু হয়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।