১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
লাইফস্টাইল

শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে

শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে
ছবি: এআই

শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুরু হয় সর্দি-কাশি ও গলাব্যথা। যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের ভোগান্তি আরও বেশি। শুকনো কাশি, অনবরত নাক দিয়ে পানি পড়া কিংবা একের পর এক হাঁচির সমস্যা দেখা দেয়। এর সঙ্গে শহরের বাতাসে ধুলাবালি ও দূষণের কারণে অ্যালার্জির প্রকোপও বাড়তে পারে।

এ ছাড়া বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ছোঁয়াচে ইনফ্লুয়েঞ্জাও শীতকালে ভোগান্তির কারণ হয়ে উঠছে।

তবে সাধারণ সর্দি-কাশির উপসর্গ দেখা দিলেই অ্যান্টিবায়োটিক সেবনের দিকে না ঝুঁকে ঘরোয়া উপায়ে সাময়িক স্বস্তি খোঁজা যেতে পারে। শীতে শরীর উষ্ণ রাখতে ও গলার অস্বস্তি কমাতে পান করতে পারেন তিন ধরনের চা। সাধারণ কিছু উপকরণ দিয়েই এসব চা তৈরি করা যায়।

‘গোলাপপাপড়ি ও এলাচের চা যা লাগবে: শুকনো বা তাজা গোলাপের পাপড়ি ১ মুঠো, থেঁতো করা ছোট এলাচ ২টি, দারচিনি এক টুকরো, ইচ্ছা হলে সামান্য চা পাতা এবং পানি ২ কাপ।’

— জি বাংলা ডেস্ক

অপরাজিতা ফুলের নীল চা

আরও পড়ুন শীতে একদিন গোসল না করলে ত্বকের জন্য উপকার নাকি ক্ষতি? শীতে একদিন গোসল না করলে ত্বকের জন্য উপকার নাকি ক্ষতি? লাইফস্টাইল ১ দিন আগে

যা লাগবে: শুকনো বা তাজা নীল অপরাজিতা ফুল ৮-১০টি, পানি দেড় কাপ, সামান্য লেবুর রস ও স্বাদমতো মধু।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুরু হয় সর্দি-কাশি ও গলাব্যথা।
  • এ ছাড়া বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।
  • তবে সাধারণ সর্দি-কাশির উপসর্গ দেখা দিলেই অ্যান্টিবায়োটিক সেবনের দিকে না ঝুঁকে ঘরোয়া উপায়ে সাময়িক স্বস্তি খোঁজা যেতে পারে।
  • অপরাজিতা ফুলের নীল চা

যেভাবে বানাবেন: চুলায় পানি ফুটিয়ে তাতে অপরাজিতা ফুল দিয়ে দিন। দুই থেকে তিন মিনিট পর পানিতে নীলচে রং ধরলে ছেঁকে নিন। এতে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করলে নীল রং বদলে বেগনি আভা তৈরি হবে। পান করার আগে পছন্দমতো মধু মিশিয়ে নিন।

লেমনগ্রাস, আদা ও গ্রিন টি

যা লাগবে: গ্রিন টি পাতা ১ চা-চামচ, থেঁতো করা লেমনগ্রাস বা লেবুপাতার ডাঁটা ১টি, সামান্য আদা ও পানি দেড় কাপ।

যেভাবে বানাবেন: পানি ফুটিয়ে তাতে লেমনগ্রাস ও আদা দিন। চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ফোটান। এরপর গ্রিন টি পাতা দিয়ে এক থেকে দুই মিনিট ভিজিয়ে রাখুন। সবশেষে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে উষ্ণ পানীয়।

গোলাপপাপড়ি ও এলাচের চা

যা লাগবে: শুকনো বা তাজা গোলাপের পাপড়ি ১ মুঠো, থেঁতো করা ছোট এলাচ ২টি, দারচিনি এক টুকরো, ইচ্ছা হলে সামান্য চা পাতা এবং পানি ২ কাপ।

যেভাবে বানাবেন: গরম পানিতে এলাচ ও দারচিনি দিয়ে ফুটিয়ে নিন। পানির রং বদলে এলে গোলাপের পাপড়ি দিয়ে দুই থেকে তিন মিনিট ঢেকে রাখুন। এরপর ছেঁকে নিয়ে সামান্য মধু মিশিয়ে পরিবেশন করুন। এ চায়ে আলাদা করে চিনি মেশানোর প্রয়োজন নেই।

মনে রাখা জরুরি

সাধারণ সর্দি-কাশি বা হালকা অস্বস্তিতে এসব ঘরোয়া চা পান করলে সাময়িক আরাম মিলতে পারে। তবে এগুলো কোনো রোগের চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়। জ্বর দীর্ঘস্থায়ী হলে, শ্বাসকষ্ট দেখা দিলে কিংবা উপসর্গ গুরুতর মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

লাইফস্টাইল থেকে আরও

ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী? ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী?বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের ত্বকে নানা পরিবর্তন দেখা দেয়। এর মধ্যে ঠোঁটের চারপাশে, বিশেষ করে ওপরের ঠোঁটে ছোট ছোট উল্লম্ব রেখা বা বলিরেখা… ১ দিন আগে পরিবারের সদস্যদের সম্পত্তি দানে হেবা দলিল, মানতে হবে যেসব নিয়ম পরিবারের সদস্যদের সম্পত্তি দানে হেবা দলিল, মানতে হবে যেসব নিয়মপরিবারের সদস্যদের মধ্যে জমি বা স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বিক্রির পরিবর্তে দান বা হেবা দলিলের প্রচলন রয়েছে। বিশেষ করে বাবা-মায়ের… ৪ দিন আগে দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায় দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়শৈশব হোক কিংবা বয়স্ক বয়স—দোলনায় চড়ার নির্মল আনন্দই আলাদা। বেড়াতে গিয়ে বা কোনো পার্কে বড়দের উপযোগী দোলনা দেখলে ছোটদের পাশাপাশি বড়রাও যে লোভ… ১০ দিন আগে সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায় সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায়মাত্র সাত দিনে কি ওজন কমানো সম্ভব? শুনতে অসম্ভব মনে হলেও, কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে এক সপ্তাহে শরীরের অতিরিক্ত পানি জমা ও ফোলাভাব… ১১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে

২৩ নভেম্বর ২০২৬, ৯:০২ এএম · লাইফস্টাইল

শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুরু হয় সর্দি-কাশি ও গলাব্যথা। যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের ভোগান্তি আরও বেশি। শুকনো কাশি, অনবরত নাক দিয়ে পানি পড়া কিংবা একের পর এক হাঁচির সমস্যা দেখা দেয়। এর সঙ্গে শহরের বাতাসে ধুলাবালি ও দূষণের কারণে অ্যালার্জির প্রকোপও বাড়তে পারে।

ফটোকার্ড

শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে

শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়
ভরসা রাখুন তিন রকম চায়ে

শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়
ভরসা রাখুন তিন রকম চায়ে

শিরোনাম