১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সোশ্যাল মিডিয়া

সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট

সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট
ছবি : জি বাংলা নিউজ

বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে ভাইকে হারানোর বেদনা ও তাঁর স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী লেখেন, ‘বড় ভাইয়ের (সাকা চৌধুরী) কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে। তাঁর সঙ্গে হওয়া অন্যায়, তাঁকে হারানোর কষ্ট—কিছুই আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে মনে হয়, যদি সময়টা একটু অন্যরকম হতো, যদি আমরা তাঁর জন্য আরও কিছু করতে পারতাম! কিন্তু সেই সময়ের অসহায়ত্ব আর না-পারার কষ্ট আজও আমাদের তাড়া করে বেড়ায়। কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে বয়ে বেড়াতে হয়।’

‘আপনার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, আপনার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা কখনো কমার নয়।’ তিনি আরও লেখেন, ‘আজ আপনার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

— জি বাংলা ডেস্ক

সাকা চৌধুরীর স্মৃতিচারণ করে চট্টগ্রাম-৬ আসনের এই সংসদ সদস্য আরও লেখেন, ‘ভাইজান, আপনি আমাদের মাঝে নেই, কিন্তু আপনার স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে আছে। আপনাকে মনে পড়লে আজও চোখের সামনে কত স্মৃতি ভেসে ওঠে, কত কথা মনে পড়ে। আপনার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, আপনার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা কখনো কমার নয়।’

আরও পড়ুন প্যারোল নিয়ে ডিসির সঙ্গে কী কথা হলো রাশেদের প্যারোল নিয়ে ডিসির সঙ্গে কী কথা হলো রাশেদের সোশ্যাল মিডিয়া ১৪ ঘণ্টা আগে

তিনি আরও লেখেন, ‘আজ আপনার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ আমার বড় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।
  • রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে ভাইকে হারানোর বেদনা ও তাঁর স্মৃতির কথা তুলে ধরেন তিনি।
  • গিয়াস উদ্দিন কাদের চৌধুরী লেখেন, ‘বড় ভাইয়ের (সাকা চৌধুরী) কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে।
  • সাকা চৌধুরীর স্মৃতিচারণ করে চট্টগ্রাম-৬ আসনের এই সংসদ সদস্য আরও লেখেন, ‘ভাইজান, আপনি আমাদের মাঝে নেই, কিন্তু আপনার স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে আছে।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।

সোশ্যাল মিডিয়া থেকে আরও

আবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারি আবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারি ১১ দিন আগে যার যা প্রাপ্য চুকিয়ে দিন, সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে যার যা প্রাপ্য চুকিয়ে দিন, সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবেফ্যাসিবাদ পতন-পরবর্তী রাজনীতির ধারা বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব, সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান।… ১৩ দিন আগে জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁনজামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে কথা বলেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব… ১৫ দিন আগে আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ রাজি হচ্ছে না, এমনকি আফ্রিকার কোনো দেশও… ১৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট

২৩ নভেম্বর ২০২৬, ৯:১৬ এএম · সোশ্যাল মিডিয়া

বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।

ফটোকার্ড

সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট

সাকা চৌধুরীকে নিয়ে
ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট

সাকা চৌধুরীকে নিয়ে
ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট

শিরোনাম