আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মালিকদের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন মালিকেরা। এ সময় তাঁরা আরএমপি পুলিশ ও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
‘একই সঙ্গে হাটবাজার, গণপরিবহন ও জনসমাগমস্থলে পকেটমার ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকা, ব্যক্তিগত ব্যাগ ও মোবাইল ফোনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ তথ্য ও আইএমইআই নম্বর সংরক্ষণের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।’
— জি বাংলা ডেস্ক
অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পাওয়া রুমা খাতুন বলেন, ‘প্রায় এক বছর আগে আমার শখের মোবাইল ফোনটি ছিনতাই হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ায় ফোনটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু গতকাল পুলিশ ফোন করে সেটি উদ্ধারের খবর জানালে আবেগে আপ্লুত হয়ে পড়ি। হারানো ফোনটি ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এ জন্য পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
আরও পড়ুন
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
জিনিয়া আফরোজ শারমিন বলেন, ‘প্রায় দুই বছর আগে জুলাই মাসে ট্রেনে যাতায়াতের সময় আমাদের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। পরবর্তী সময়ে আরও দুটি ফোন হারিয়ে যাওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছিলাম। দীর্ঘদিন পর হারানো একটি ফোন উদ্ধারের খবর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। এতে পুলিশের প্রতি আমাদের আস্থা আরও বেড়েছে। আশা করি, হারিয়ে যাওয়া অন্য ফোনগুলোও ফিরে পাব। ফোনটি উদ্ধারে আন্তরিক প্রচেষ্টার জন্য পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যকে ধন্যবাদ জানাই।’
মূল বিষয়গুলি
- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
- সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মালিকদের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।
- দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন মালিকেরা।
- অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পাওয়া রুমা খাতুন বলেন, ‘প্রায় এক বছর আগে আমার শখের মোবাইল ফোনটি ছিনতাই হয়।
অপর এক ফোনের মালিক মো. মাহমুদ শরীফ বলেন, ‘গত নভেম্বর মাসে আমার কর্মস্থল থেকে একটি মোবাইল ফোন হারিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর ফোনটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু গতকাল আরএমপির সাইবার ক্রাইম ইউনিট থেকে ফোন করে সেটি উদ্ধারের খবর জানানো হলে আমি বিস্মিত ও আনন্দিত হই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ফোনটি উদ্ধার করায় পুলিশের প্রতি আমার আস্থা আরও বেড়েছে। আমি নিজেও পুলিশ পরিবারের সন্তান। তাই পুলিশের নিরলস পরিশ্রম ও দায়িত্ববোধ সম্পর্কে অবগত। এ জন্য পুলিশ কমিশনারসহ সাইবার ক্রাইম ইউনিটের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, আধুনিক ডিজিটাল যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। একটি মোবাইল ফোন হারিয়ে গেলে শুধু আর্থিক ক্ষতিই হয় না, গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর ও ব্যক্তিগত তথ্য হারানোর পাশাপাশি প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঝুঁকিও তৈরি হয়। এতে অনেকে মানসিক উদ্বেগ ও ভোগান্তির শিকার হন।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তবে একই আইএমইআই নম্বর একাধিক মোবাইল ফোনে ব্যবহার, প্রকৃত মালিকের কাছে আইএমইআই নম্বর সংরক্ষিত না থাকা এবং চুরি হওয়া ফোন দেশের বাইরে পাচারের মতো বিভিন্ন জটিলতার কারণে উদ্ধার কার্যক্রমে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও আরএমপি ইতোমধ্যে শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে আরএমপির আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে হাটবাজার, গণপরিবহন ও জনসমাগমস্থলে পকেটমার ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকা, ব্যক্তিগত ব্যাগ ও মোবাইল ফোনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ তথ্য ও আইএমইআই নম্বর সংরক্ষণের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) মো. দেলোয়ার হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।