১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন
ছবি : জি বাংলা নিউজ

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামের ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায়।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে এসআরবি-৫-এর একটি দল শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায়।

একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

‘একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।’

— জি বাংলা ডেস্ক

সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব অভিযানের বিস্তারিত তুলে ধরেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

তিনি জানান, শিবগঞ্জের হাটপাড়া এলাকায় হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তারের পর তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। অন্যদিকে, নওদাপাড়া থেকে হেরোইনসহ গ্রেপ্তার ময়না বেগম ও শাহাদাত হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
  • রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে এসআরবি-৫-এর একটি দল শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায়।
  • একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০…
  • সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব অভিযানের বিস্তারিত তুলে ধরেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.

সংবাদ সম্মেলনে গত ছয় মাসের অভিযানসংক্রান্ত তথ্যও তুলে ধরে এসআরবি। জানানো হয়, এ সময়ে ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।

এ ছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন

২৩ নভেম্বর ২০২৬, ৭:৫০ পিএম · সারাদেশ

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামের ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায়।

ফটোকার্ড

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন

ভাই-বোনের কাছে মিলল
৮ কোটি টাকার হেরোইন

ভাই-বোনের কাছে মিলল
৮ কোটি টাকার হেরোইন

শিরোনাম