১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ
ছবি : জি বাংলা নিউজ

তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আজ চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো—গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

‘এগুলো হলো—গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।’

— জি বাংলা ডেস্ক

সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বোর্ড। প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা হয় এবং উভয় পক্ষ তাদের যুক্তি তুলে ধরে।

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

তৃতীয় সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। সমঝোতায় পৌঁছাতে মালিক ও শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবও দেবে বলে জানানো হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আজ চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড।
  • মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
  • সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
  • সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়।

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের দেওয়া প্রস্তাবে চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়। অফিস স্টাফ বা কর্মচারীদের জন্যও পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব রয়েছে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা।

গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১১ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

২৪ নভেম্বর ২০২৬, ৮:৩৭ এএম · জাতীয়

তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আজ চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড।

ফটোকার্ড

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে
চতুর্থ সভা আজ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে
চতুর্থ সভা আজ

শিরোনাম