১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
ব্যবসা ও বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম, এবার ভরি কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, এবার ভরি কত?
স্বর্ণের গয়না

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ফলে স্বর্ণের দাম দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের বাজারে এ দাম বহাল থাকবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে স্বর্ণের প্রধান কাঁচামাল তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এর প্রভাব বিবেচনায় নিয়ে সার্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

‘একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।’

— জি বাংলা ডেস্ক

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

আরও পড়ুন দাম বৃদ্ধির পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ দাম বৃদ্ধির পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ব্যবসা ও বাণিজ্য ১৫ ঘণ্টা আগে

স্বর্ণালংকার কেনাবেচার ক্ষেত্রে মজুরি ও ভ্যাটসংক্রান্ত নির্দেশনাও দিয়েছে বাজুস। সংগঠনটি জানিয়েছে, গয়নার নকশা ও ধরন অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।
  • মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস।
  • বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে স্বর্ণের প্রধান কাঁচামাল তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে।
  • নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

পুরোনো অলংকার পরিবর্তন কিংবা বিক্রির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণের কথা বলা হয়েছে। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব লেনদেনের সময়ও আলাদাভাবে ভ্যাট কর্তন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্য ও নিয়ম কার্যকর থাকবে।

এর আগে সর্বশেষ ২৩ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই মূল্যও ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪৪ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

ব্যবসা ও বাণিজ্য থেকে আরও

টানা পাঁচবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ অর্জন করল ইউএস-বাংলা টানা পাঁচবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ অর্জন করল ইউএস-বাংলা টানা পঞ্চমবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।… ২০ দিন আগে কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশজনসংখ্যার বয়সভিত্তিক কাঠামো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। দেশে এখন কর্মক্ষম মানুষের সংখ্যা ও অনুপাত বাড়ছে।… ২৬ দিন আগে ফুল-মিষ্টি দিয়ে গ্রাহকদের স্বাগত, ন্যাশনাল ব্যাংকে টাকা ফেরত দেওয়া শুরু ফুল-মিষ্টি দিয়ে গ্রাহকদের স্বাগত, ন্যাশনাল ব্যাংকে টাকা ফেরত দেওয়া শুরুটাকা তুলতে আসা গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানানো ও মিষ্টিমুখ করিয়ে আমানত ফেরত দেওয়া শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। নতুন করে স্বাভাবিক ব্যাংকিং… ১৫ অক্টোবর ২০২৬ পেট্রোল গাড়ির তুলনায় ডিজেল-চালিত গাড়ির দাম বেশি কেন? পেট্রোল গাড়ির তুলনায় ডিজেল-চালিত গাড়ির দাম বেশি কেন?নতুন গাড়ি কেনার সময় অনেকেরই প্রশ্ন থাকে—একই মডেলের ডিজেল ও পেট্রোল ভ্যারিয়েন্ট দেখতে প্রায় একই হলেও ডিজেল গাড়ির দাম বেশি কেন? শোরুমে… ৪ অক্টোবর ২০২৬

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফের বাড়ল স্বর্ণের দাম, এবার ভরি কত?

২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ এএম · ব্যবসা ও বাণিজ্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ফলে স্বর্ণের দাম দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

ফটোকার্ড

ফের বাড়ল স্বর্ণের দাম, এবার ভরি কত?

ফের বাড়ল স্বর্ণের দাম
এবার ভরি কত?

ফের বাড়ল স্বর্ণের দাম
এবার ভরি কত?

শিরোনাম