১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ১৪

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ১৪
ছবি : জি বাংলা নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া, ভাঙচুর, মারধর ও মালামাল লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি আব্দুল কাদিরসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুলতানা ওমর স্বাধীনা (৫৫) নামে এক নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে এক কোটি ৫২ লাখ টাকার বেশি মালামাল লুট ও ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।

এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, আটি হাউজিং এলাকার মো. সজীব, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী, মুক্তিনগর এলাকার বিল্লাল, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টিএইচ তোফার অনুসারী শ্রমিকদল নেতা রবিন, শিমরাইল এলাকার মেহের আলী, মোহাম্মদ আলী, মো. সবুজ, রিদয়, শরীফ, প্রিতম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব এবং মাতুয়াইল এলাকার মো. জসিম।

‘সজীব, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী, মুক্তিনগর এলাকার বিল্লাল, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টিএইচ তোফার অনুসারী শ্রমিকদল নেত…’

— জি বাংলা ডেস্ক

এজাহারে বাদী উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন তিনি। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন তাঁকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

সুলতানার অভিযোগ, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা তাঁর বাড়িতে প্রবেশ করেন। পরে ভেকু দিয়ে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া, ভাঙচুর, মারধর ও মালামাল লুটের অভিযোগে মামলা…
  • মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুলতানা ওমর স্বাধীনা (৫৫) নামে এক নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
  • এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, আটি হাউজিং এলাকার মো.
  • এজাহারে বাদী উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন তিনি।

একই সময়ে তাঁর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন বাদী।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বসতবাড়ি ও স্থাপনা ভাঙচুরের খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ১৪

২৫ নভেম্বর ২০২৬, ৮:৪৯ এএম · সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া, ভাঙচুর, মারধর ও মালামাল লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি আব্দুল কাদিরসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ফটোকার্ড

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ১৪

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা
আসামি ছাত্রদল নেতাসহ ১৪

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা
আসামি ছাত্রদল নেতাসহ ১৪

শিরোনাম