দিল্লিতে নিজ কর্মস্থলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারের একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর সহকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনার পর দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন সন্দেহভাজন পলাতক রয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার তরুণী ওই ক্যাফেতেই কাজ করেন। অভিযুক্ত ব্যক্তিরাও সেখানে কর্মরত। সোমবার রাতে প্রীত বিহারের সলতানাত ক্যাফেতে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে অংশ নেন তিনি। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হওয়ার পরও সেখানে পানাহার ও নাচ চলতে থাকে।
‘ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারের একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর সহকর্মীদের বিরুদ্ধে।’
— আন্তর্জাতিক ডেস্ক
দলের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় তাঁরা ভেতরেই অবস্থান করেন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তাঁরা ক্যাফে ছাড়েন। তরুণীর অভিযোগ, পার্টি চলাকালে দলের দুই পুরুষ সদস্য তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় দলের অন্য সদস্যরা তাঁদের সহায়তা করেন।
আরও পড়ুন
কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল?
এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মূল বিষয়গুলি
- ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারের একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর সহকর্মীদের বিরুদ্ধে।
- সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনার পর দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার তরুণী ওই ক্যাফেতেই কাজ করেন।
- দলের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় তাঁরা ভেতরেই অবস্থান করেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।