কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদা (২০) মারা গেছেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়।
সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
‘সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
— জি বাংলা ডেস্ক
গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস ছড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছিল।
আরও পড়ুন
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন সানজিদা।
মূল বিষয়গুলি
- রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদা (২০) মারা গেছেন।
- সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
- জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা.
- গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস ছড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।