১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম

১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম
ছবি : জি বাংলা নিউজ

রাজধানীর আজিমপুরে লালবাগ তহশিল অফিসে সরকারি গুরুত্বপূর্ণ ভূমি নথিপত্রের ওপর কড়াই-পাটা রেখে রান্নাবান্না এবং পাশে গ্যাসের চুলা জ্বালানোর ঘটনায় দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যে অফিসকক্ষ থেকে রান্নার সরঞ্জাম, গ্যাস সিলিন্ডারসহ সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ওই কক্ষে আর রান্নাবান্না হবে না বলে জানিয়েছেন লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ যুগান্তরকে বলেন, বিষয়টি জানার পর সেখানে থাকা রান্নার সরঞ্জাম, গ্যাস সিলিন্ডারসহ সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে। ওই কক্ষে আর এ ধরনের কার্যক্রম চলবে না।

তিনি বলেন, জায়গার সংকটের কারণে ওই কক্ষে সরকারি ভূমি নথিপত্র রাখা হয়েছে। এসব নথিপত্র আগে লালবাগ এসিল্যান্ড অফিসের কাটাবনের কার্যালয়ে সংরক্ষিত ছিল। সেখানে জায়গার সংকট দেখা দেওয়ায় পরে নথিগুলো বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র বিকল্প কোনো নিরাপদ স্থানে কীভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ যুগান্তরকে বলেন, বিষয়টি জানার পর সেখানে থাকা রান্নার সরঞ্জাম, গ্যাস সিলিন্ডারসহ সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

রিজভী আহমেদ সবুজ আরও বলেন, তিনি নতুন যোগদান করেছেন। অনেক বিষয় তাঁর জানা নেই। তাই সবকিছু আগে থেকে অবগত ছিলেন না। তবে ভবিষ্যতে তাঁর অফিসে এ ধরনের কোনো অসংগতি থাকবে না।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

এর আগে দৈনিক যুগান্তরের প্রিন্ট ও অনলাইন সংস্করণে ‘লালবাগ তহশিল অফিস, নথির ওপর কড়াই-পাটা পাশেই জ্বলে চুলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে সরকারি গুরুত্বপূর্ণ ভূমি নথিপত্রের অব্যবস্থাপনা, সেগুলোর ওপর রান্নার সরঞ্জাম রাখা এবং একই কক্ষে গ্যাসের চুলা জ্বালিয়ে রান্নাবান্নার বিষয়টি তুলে ধরা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর আজিমপুরে লালবাগ তহশিল অফিসে সরকারি গুরুত্বপূর্ণ ভূমি নথিপত্রের ওপর কড়াই-পাটা রেখে রান্নাবান্না এবং পাশে গ্যাসের চুলা জ্বালানোর ঘটনায় দৈনিক যুগান্তরে সং…
  • মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ যুগান্তরকে বলেন, বিষয়টি জানার পর সেখানে থাকা …
  • তিনি বলেন, জায়গার সংকটের কারণে ওই কক্ষে সরকারি ভূমি নথিপত্র রাখা হয়েছে।
  • রিজভী আহমেদ সবুজ আরও বলেন, তিনি নতুন যোগদান করেছেন।

দীর্ঘদিনের পুরোনো খতিয়ান ও নামজারিসহ গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের পাশে রান্নার ব্যবস্থা থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং নথিপত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সরকারি ভূমি নথিপত্রের মতো গুরুত্বপূর্ণ সম্পদ যেখানে সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার কথা, সেখানে একই কক্ষে রান্নার সরঞ্জাম রাখা ও গ্যাসের চুলা জ্বালানোর ঘটনায় উদ্বেগ তৈরি হয়।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম

২৫ নভেম্বর ২০২৬, ৮:৫৭ এএম · সারাদেশ

রাজধানীর আজিমপুরে লালবাগ তহশিল অফিসে সরকারি গুরুত্বপূর্ণ ভূমি নথিপত্রের ওপর কড়াই-পাটা রেখে রান্নাবান্না এবং পাশে গ্যাসের চুলা জ্বালানোর ঘটনায় দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যে অফিসকক্ষ থেকে রান্নার সরঞ্জাম, গ্যাস সিলিন্ডারসহ সবকিছু সরিয়ে নেওয়া।

ফটোকার্ড

১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম

১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের
চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম

১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের
চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম

শিরোনাম