১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন
ছবি : জি বাংলা নিউজ

টানা দুই দিন ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও গোপন ভোটের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

‘মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার…’

— জি বাংলা ডেস্ক

বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে মজুরি বোর্ড। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে। শিগগিরই নতুন মজুরি গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। এ বিষয়ে বুধবারও মজুরি বোর্ডের বৈঠক হবে।

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

তিনি আরও জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ গ্রেড অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে বোর্ডের চার সদস্য ভোট দেন। বাকি দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • টানা দুই দিন ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও গোপন ভোটের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড।
  • মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জে…
  • ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড.
  • বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে মজুরি বোর্ড।

চেয়ারম্যান জানান, যেসব শ্রমিক ইতোমধ্যে ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাঁদের বেতন সর্বনিম্ন দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। সক্ষমতা অনুযায়ী কারখানাগুলো চাইলে এর চেয়েও বেশি বেতন দিতে পারবে। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকদের—হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্ট—মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মজুরি ১৯ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় গ্রেডের সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, বিশেষায়িত কাজে নিয়োজিত সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। প্রথম গ্রেডের সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ দর-কষাকষির পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত বোর্ডের সদস্যদের ভোটে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

জানা গেছে, সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাব নিয়ে মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিকেল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে বৈঠক চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময় উভয়পক্ষ মোট ছয় দফা প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত রাত দেড়টার দিকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছান তাঁরা।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, অতীতে শ্রমিক আন্দোলন হলে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির আওতায় কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০ থেকে ৬০০টি কারখানা বন্ধ থাকলেও ‘নো ওয়ার্ক, নো পে’ ঘোষণা করা হয়নি। অতীতে আন্দোলন দমনে বুলেটের ব্যবহার দেখা গেলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। শ্রমিকদের গণহারে চাকরিচ্যুতও করা হয়নি।

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠনের পরও অনেকে আন্দোলন করেছেন। আবার কেউ কেউ অন্য কারও স্বার্থে আন্দোলন করছেন। এ কারণে এখনো অসন্তোষ নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও বলেন, মজুরি ঘোষণার পর কোনো সংগঠনের নামে আন্দোলন করা হলে তার দায় ওই সংগঠনকেই নিতে হবে। এর বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বাবুল আখতার জানান, আন্দোলনের সঙ্গে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং কাউকে হয়রানি না করার বিষয়ে মজুরি বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১১ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন

২৫ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম · জাতীয়

টানা দুই দিন ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও গোপন ভোটের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

ফটোকার্ড

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ
৪ গ্রেডে কে কত পাবেন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ
৪ গ্রেডে কে কত পাবেন

শিরোনাম