১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার
নুসরাত ফারিয়া। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

শীত এলেই বদলে যায় ঢাকার চেনা রূপ। কুয়াশামাখা সকাল, ধোঁয়া ওঠা খাবার আর উৎসবের আমেজ মিলিয়ে শীতকাল অনেকেরই প্রিয়। সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও। খাবারের প্রতি ভালোবাসা আর শীতের উৎসব—এই দুইয়ের টানেই যেন সারা বছর এ ঋতুর অপেক্ষায় থাকেন তিনি।

শীতের খাবারের প্রতি নিজের দুর্বলতার কথা অকপটেই জানিয়েছেন নুসরাত ফারিয়া। এ সময় অভিনেত্রীর কাছে অন্যতম আকর্ষণ রাস্তার সিদ্ধ ডিম। এ ছাড়া পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচিও রয়েছে তাঁর পছন্দের তালিকায়। তাঁর মতে, শীতের সঙ্গে জড়িয়ে আছে অন্যরকম স্বাদ ও অনুভূতি।

ফারিয়া বলেন, ‘শীত সবারই প্রিয় ঋতু। ঢাকা শহরে শীতের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। এই সময়ে রাস্তার সিদ্ধ ডিম, পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচি খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয়, এসব খাবারের জন্যই আমি শীতের অপেক্ষায় থাকি।’

‘আমার মনে হয়, এসব খাবারের জন্যই আমি শীতের অপেক্ষায় থাকি।’ তবে এখনই পছন্দের এসব খাবারে পুরোপুরি ডুব দিতে পারছেন না তিনি।’

— বিনোদন ডেস্ক

তবে এখনই পছন্দের এসব খাবারে পুরোপুরি ডুব দিতে পারছেন না তিনি। আপাতত কাজের ব্যস্ততা সামলানোই তাঁর মূল লক্ষ্য। কাজগুলো গুছিয়ে নিতে পারলেই ডায়েটের কড়াকড়ি থেকে কিছুদিনের ছুটি নিতে চান ফারিয়া।

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এখন কাজটা একটু গুছিয়ে শেষ করতে পারলে ডায়েট থেকেও কিছুদিনের ছুটি নেব। তখন মনের আনন্দে এসব খাবার খাব। শীতের আরেকটি মজার দিক হলো, এ সময় অনেক কাচ্চি খাওয়া যায়। কারণ, শীতকালে সবাই বিয়ের আয়োজন করেন।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শীত এলেই বদলে যায় ঢাকার চেনা রূপ।
  • শীতের খাবারের প্রতি নিজের দুর্বলতার কথা অকপটেই জানিয়েছেন নুসরাত ফারিয়া।
  • ফারিয়া বলেন, ‘শীত সবারই প্রিয় ঋতু।
  • তবে এখনই পছন্দের এসব খাবারে পুরোপুরি ডুব দিতে পারছেন না তিনি।

শুধু খাবারই নয়, শীতের উৎসবমুখর পরিবেশও নুসরাত ফারিয়াকে সমানভাবে টানে। বিয়ের মৌসুমে চারপাশের আনন্দ-উৎসব তাঁর কাছে শীতকে আরও বিশেষ করে তোলে।

নিজের ভালো লাগার কথা তুলে ধরে ফারিয়া বলেন, ‘বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, নাচ-গান সব মিলিয়ে উৎসবের আমেজ থাকে। খাওয়া-দাওয়া ও আনন্দ-উৎসবের কারণে শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। আমার মনে হয়, ঢাকা তথা বাংলাদেশের শীত সবচেয়ে সুন্দর।’

বিনোদন থেকে আরও

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। তবে অভিনয়জীবনের সেই পরিচিতি পেছনে… ১ দিন আগে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’? ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক… ১ দিন আগে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

২৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম · বিনোদন

শীত এলেই বদলে যায় ঢাকার চেনা রূপ। কুয়াশামাখা সকাল, ধোঁয়া ওঠা খাবার আর উৎসবের আমেজ মিলিয়ে শীতকাল অনেকেরই প্রিয়। সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও। খাবারের প্রতি ভালোবাসা আর শীতের উৎসব—এই দুইয়ের টানেই যেন সারা বছর এ ঋতুর অপেক্ষায় থাকেন তিনি।

ফটোকার্ড

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

শীতে যেসব খেতে পছন্দ
নুসরাত ফারিয়ার

শীতে যেসব খেতে পছন্দ
নুসরাত ফারিয়ার

শিরোনাম