১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ

চবির বিজয়-২৪ হলে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
বিজয়-২৪ হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে এক নারী শিক্ষার্থীকে আটকে রেখে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই হলের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর রুমমেটরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তাঁরা সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষের।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে বিজয়-২৪ হলের একটি কক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীকে আটকে রাখা হয়। এ সময় কক্ষের দরজা বন্ধ করে তাঁকে র‍্যাগিং করা হয় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

‘আপাতত আমি চিকিৎসাধীন আছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি।’ ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা ‘মরে গেলেই ভালো হতো’—এ ধরনের কথা বলে বেড়াচ্ছেন, যা তাঁর রুমমেটরাও শুনেছেন।’

— জি বাংলা ডেস্ক

ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘২৩ তারিখ রাত আনুমানিক ১০টায় আমাকে মিতানুর আপু রুম থেকে ডেকে নিয়ে যান। আমার মাকড়সার ফোবিয়া আছে, তা তাঁরা জানেন। তাঁদের ব্যবহার দেখে আমি ধারণা করেছিলাম, এমন কিছু হতে পারে। তাই বারবার জিজ্ঞেস করলেও তাঁরা অস্বীকার করেন। এরপর তাঁরা আমাকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন। সেখানে তাহরিমা আপু ও সামিয়া আপু আগে থেকেই অপেক্ষা করছিলেন। তাঁরা আমার সামনে আগে থেকে আটকে রাখা বড় একটি মাকড়সা ছেড়ে দেন। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং কান্না করি। তাঁরা তা নিয়ে হাসিঠাট্টা করেন এবং নানা ধরনের টিটকারিমূলক কথা বলেন।’

আরও পড়ুন স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি শিক্ষা ৩ দিন আগে

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর সবাইকে পাশ কাটিয়ে কক্ষ থেকে বের হয়ে যাই। এরপর আমি খুব অসুস্থ হয়ে পড়ি এবং চারবার বমি করি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই আমার রুমমেটরা আমাকে মেডিকেলে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দেন। আপাতত আমি চিকিৎসাধীন আছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে এক নারী শিক্ষার্থীকে আটকে রেখে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই হলের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে।
  • অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া।
  • অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে বিজয়-২৪ হলের একটি কক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীকে আটকে রাখা হয়।
  • ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘২৩ তারিখ রাত আনুমানিক ১০টায় আমাকে মিতানুর আপু রুম থেকে ডেকে নিয়ে যান।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা ‘মরে গেলেই ভালো হতো’—এ ধরনের কথা বলে বেড়াচ্ছেন, যা তাঁর রুমমেটরাও শুনেছেন। তিনি বলেন, হলে নিজেকে নিরাপদ মনে করছেন না। অভিযুক্তরা হলে থাকলে নিরাপত্তার কারণে তাঁকে হল ছাড়ার সিদ্ধান্ত নিতে হতে পারে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত তাহরিমা আক্তার ওমি বলেন, ‘ওর সঙ্গে আমরা একটু মজা করেছি। এ ব্যাপারে আমাদের প্রক্টর স্যার ডেকেছেন। তাঁর সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়টি সমাধানের দিকে যাচ্ছে। আমরা ওর কাছে গিয়েছিলাম। ওর অবস্থা আসলেই খারাপ ছিল। কিন্তু বিষয়টি এত বড় হবে, তা আমরা ধারণা করতে পারিনি। ও যখন ভয় পেয়েছে, তখন আমরা তাকে সান্ত্বনাও দিয়েছি।’

অভিযুক্ত মোনালিসা মিতা নূরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. ফিরোজা আক্তার খানম বলেন, ‘এ ব্যাপারে দুই পক্ষকেই ডেকেছি। বিষয়টির সমাধান করে আপনাকে জানাতে পারব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ‘যাঁদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাঁদের ডাকব।’

শিক্ষা থেকে আরও

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবেচলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ করা হবে। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা… ৬ দিন আগে যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিটজাল শিক্ষাগত সনদ ব্যবহার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাত… ৬ দিন আগে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল… ৭ দিন আগে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি… ৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চবির বিজয়-২৪ হলে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ

২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম · শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে এক নারী শিক্ষার্থীকে আটকে রেখে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই হলের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর রুমমেটরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

ফটোকার্ড

চবির বিজয়-২৪ হলে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ

চবির বিজয়-২৪ হলে নারী শিক্ষার্থীকে
র‍্যাগিংয়ের অভিযোগ

চবির বিজয়-২৪ হলে নারী শিক্ষার্থীকে
র‍্যাগিংয়ের অভিযোগ

শিরোনাম