১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই

নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই
সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ ৪ জনকে আটক করেছে পুলিশ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে তাঁদের আটক করা হয়।

আটক অন্য দুজন হলেন বদির সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। শাওন আরমান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।

‘ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা সিলেটে এসে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট মামলার বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন।’

— জি বাংলা ডেস্ক

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস ঘিরে ফেলে। রাত পৌনে ১টার দিকে অভিযান শুরু হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলি…
  • বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে তাঁদের আটক করা হয়।
  • আটক অন্য দুজন হলেন বদির সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
  • সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। পরে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে চারজনকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির গণমাধ্যমকে বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

ওসি আরও বলেন, তাঁরা সিলেট নগরীতে অবস্থান করছেন—এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন বলেও জানান তিনি।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে কয়েকটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা সিলেটে এসে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট মামলার বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই

২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম · সারাদেশ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলিশ।

ফটোকার্ড

নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই

নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া
সিলেটে আটক বদির ছেলে-ভাই

নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া
সিলেটে আটক বদির ছেলে-ভাই

শিরোনাম