১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

চাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচি

চাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচি
ছবি : জি বাংলা নিউজ

গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং প্রান্তিক কৃষক ও সাধারণ ঋণগ্রহীতাদের ঋণের বোঝা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির চাখার শাখা। এ উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় গ্রাহকদের মধ্যে ২০ লাখ টাকার নতুন ঋণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সুদ মওকুফ সুবিধার আওতায় বহু গ্রাহক দীর্ঘদিনের খেলাপি ঋণের আসল টাকা পরিশোধ করে ঋণমুক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শাখায় আয়োজিত ‘বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচি’ উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ঝালকাঠির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সরদার মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল অফিসার পারভেজ হোসাইন। চাখার শাখার ব্যবস্থাপক মু. আসাদুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ঋণগ্রহীতা অংশ নেন।

‘সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাখার ও সলিয়াবাকপুর ইউনিয়নের যেসব কৃষক ও সাধারণ গ্রাহক অতীতে কৃষি, পল্লী ও মাইক্রোক্রেডিট ঋণ নিয়ে নানা প্রতিকূলতার কারণে সময়মতো পরিশোধ করতে পারেননি, তাঁদের খেলাপি ঋণমুক্ত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ এ বিশেষ সুদ মওকুফ সুবিধা ঘোষণা …’

— জি বাংলা ডেস্ক

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাখার ও সলিয়াবাকপুর ইউনিয়নের যেসব কৃষক ও সাধারণ গ্রাহক অতীতে কৃষি, পল্লী ও মাইক্রোক্রেডিট ঋণ নিয়ে নানা প্রতিকূলতার কারণে সময়মতো পরিশোধ করতে পারেননি, তাঁদের খেলাপি ঋণমুক্ত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ এ বিশেষ সুদ মওকুফ সুবিধা ঘোষণা করে।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

কর্মসূচি সফল করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিগত কয়েক দিন ধরে এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ এবং ব্যক্তিগতভাবে ও চিঠির মাধ্যমে ঋণগ্রহীতাদের সঙ্গে যোগাযোগ করে সভায় আমন্ত্রণ জানানো হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং প্রান্তিক কৃষক ও সাধারণ ঋণগ্রহীতাদের ঋণের বোঝা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির চাখার শাখা।
  • মঙ্গলবার (২৪ নভেম্বর) শাখায় আয়োজিত ‘বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচি’ উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কার্যক্রম পরিচালিত হয়।
  • অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ঝালকাঠির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সরদার মো.
  • সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাখার ও সলিয়াবাকপুর ইউনিয়নের যেসব কৃষক ও সাধারণ গ্রাহক অতীতে কৃষি, পল্লী ও মাইক্রোক্রেডিট ঋণ নিয়ে নানা প্রতিকূলতার কারণে সময়মতো পরিশ…

মতবিনিময় সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং সুদ মওকুফ সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথি সরদার মো. জাহিদ হোসেন বলেন, সোনালী ব্যাংক সবসময় সাধারণ মানুষের আস্থার প্রতীক। কেবল আসল টাকা পরিশোধের মাধ্যমে সুদ মওকুফ ও নতুন ঋণ পাওয়ার এ সুযোগ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় সহায়তা। তিনি সময়মতো ঋণ পরিশোধ করে ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি ও চাখার শাখার ব্যবস্থাপক মু. আসাদুজ্জামান মোল্লা বলেন, ব্যাংক কর্তৃপক্ষ সবসময় গ্রাহকদের পাশে রয়েছে। তিনি ঋণ গ্রহণের সুবিধা ও খেলাপি হওয়ার আইনি জটিলতাগুলো সহজভাবে তুলে ধরেন এবং সীমিত সময়ের এ সুযোগ কাজে লাগিয়ে ঋণমুক্ত হওয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে চাখার বাজারের নূপুর ফ্যাশনের মালিক মো. ফারুক হোসেন বলেন, ‘আমার ঋণ নেওয়া ছিল, কিন্তু নানা কারণে সময়মতো তা পরিশোধ করতে পারিনি। ব্যাংকের এই চমৎকার উদ্যোগের ফলে আমি আমার ঋণ পরিশোধ করার সুযোগ পাচ্ছি।’

তিনি আরও বলেন, এতে তাঁর মতো অনেক ঋণগ্রহীতা উপকৃত হবেন এবং নতুন করে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ বাড়বে।

এ সময় উপকারভোগী গ্রাহকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জয়নাল সিকদার, মো. জিল্লুর রহমান, আ. আউয়াল, পলাশ, সাইদুর রহমান ও শাখাওয়াত হোসেন।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচি

২৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম · সারাদেশ

গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং প্রান্তিক কৃষক ও সাধারণ ঋণগ্রহীতাদের ঋণের বোঝা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির চাখার শাখা। এ উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় গ্রাহকদের মধ্যে ২০ লাখ টাকার নতুন ঋণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সুদ মওকুফ সুবিধার আওতায় বহু গ্রাহক দীর্ঘদিনের খেলাপি ঋণের আসল টাকা পরিশোধ।

ফটোকার্ড

চাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচি

চাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ
আদায় ও সুদ মওকুফ কর্মসূচি

চাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ
আদায় ও সুদ মওকুফ কর্মসূচি

শিরোনাম