চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৩) নামে এক মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের পাশে একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে।
‘পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন।’
— জি বাংলা ডেস্ক
বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মূল বিষয়গুলি
- চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৩) নামে এক মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
- বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
- পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন।
- বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বদর উদ্দিনকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।