১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন
ছবি : জি বাংলা নিউজ

কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ। তবু উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ কমছে না। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা জায়গা ও সড়কে চলাচলকারী মানুষের কাছে শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে রোদের তাপ বাড়লেও বাতাসের কারণে শীতের অনুভূতি থাকছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। আগের দিনগুলোর মতো সকালে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের দাপট ছিল। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের শীত উপেক্ষা করেই চলাচল করতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

‘তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।’

— জি বাংলা ডেস্ক

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই শীত বাড়তে থাকে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোরে বেশি শীত লাগে। সকালে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি কমছে না।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোরে ও সকালে বেশি ঠান্ডা লাগে। আজ সকালে কুয়াশা না থাকলেও বাতাসের কারণে শীত থেকে রেহাই মিলছে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ।
  • বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে।
  • বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
  • স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই শীত বাড়তে থাকে।

দিনমজুর খয়বর বলেন, সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হতে হয়। কয়েক দিন ধরে সকালে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আজ কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসে কাজ করতে কিছুটা কষ্ট হচ্ছে। বেলা বাড়লে রোদের তাপে অবশ্য কিছুটা স্বস্তি পাওয়া যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন

২৬ নভেম্বর ২০২৬, ৮:২১ এএম · সারাদেশ

কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ। তবু উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ কমছে না। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা জায়গা ও সড়কে চলাচলকারী মানুষের কাছে শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে রোদের তাপ বাড়লেও বাতাসের কারণে শীতের অনুভূতি থাকছে।

ফটোকার্ড

পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে কমছে না শীতের দাপট
বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে কমছে না শীতের দাপট
বিপর্যস্ত জনজীবন

শিরোনাম