১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর
ছবি : জি বাংলা নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন স্বর্ণ ব্যবসায়ী মো. শাহিন আলম।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

বুলডোজার (এক্সকাভেটর) দিয়ে বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে শাহিন আলম বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় তিনি ওই এলাকায় যাননি। হিরাঝিল এলাকার সব গলির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই এর প্রমাণ পাওয়া যাবে।

‘নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন স্বর্ণ ব্যবসায়ী মো.’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, গত ৩০ বছর ধরে তিনি স্বর্ণ ব্যবসা করে আসছেন। সততার সঙ্গে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। একটি মহল তাঁর সুনাম নষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান শাহিন আলম।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছ…
  • বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
  • বুলডোজার (এক্সকাভেটর) দিয়ে বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে শাহিন আলম বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
  • তিনি বলেন, গত ৩০ বছর ধরে তিনি স্বর্ণ ব্যবসা করে আসছেন।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর

২৬ নভেম্বর ২০২৬, ৮:৩০ এএম · সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন স্বর্ণ ব্যবসায়ী মো. শাহিন আলম।

ফটোকার্ড

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায়
ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায়
ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর

শিরোনাম