১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬
ইসরাইলি আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত গাজা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিন ফিলিস্তিনি নিহত হন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় পৃথক হামলায় আরও তিনজন নিহত হন।

আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ এসব হতাহতের তথ্য জানিয়েছে।

‘বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী।’

— আন্তর্জাতিক ডেস্ক

এদিকে বুধবার ইসরাইলি বাহিনীর আগের হামলাগুলোতে আরও সাত ফিলিস্তিনি নিহত হন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে উত্তর গাজা গভর্নরেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ, তাঁর স্ত্রী এবং দুই কিশোরী মেয়ে রয়েছেন। বুধবার ভোরে আল-শাতি শরণার্থী শিবিরে তাঁদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

গত ১০ অক্টোবর ২০২৫ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরাইলি বাহিনীর হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
  • বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর ড্রোন হামলা চালা…
  • আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ এসব হতাহতের তথ্য জানিয়েছে।
  • এদিকে বুধবার ইসরাইলি বাহিনীর আগের হামলাগুলোতে আরও সাত ফিলিস্তিনি নিহত হন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ৬ হাজার ৪০৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় অন্তত ১ হাজার ৬৯০ ফিলিস্তিনি নিহত, ৬ হাজার ১২০ জন আহত এবং ২২৩ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। ধ্বংস হয়েছে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

২৬ নভেম্বর ২০২৬, ৯:০৪ এএম · আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ফটোকার্ড

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

গাজায় ইসরাইলি ড্রোন হামলায়
নিহত ৬

গাজায় ইসরাইলি ড্রোন হামলায়
নিহত ৬

শিরোনাম