১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষণা/জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর

জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর
প্রতীকী ছবি

জার্মানির ক্যাথলিক গির্জায় কয়েক দশক ধরে শিশু-কিশোরদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির ট্রিয়ার ক্যাথলিক ডায়োসিসে (ধর্মীয় প্রশাসনিক এলাকা) প্রায় ৮০০ শিশু ও কিশোর যৌন নির্যাতনের শিকার হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এসব ঘটনায় ২৫০ জনের বেশি ধর্মযাজক ও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছেন।

গবেষকদের মতে, এটি কেবল প্রকাশ্যে আসা ও নথিভুক্ত ঘটনার হিসাব। ভয়, লজ্জা ও সামাজিক চাপের কারণে যাঁরা নির্যাতনের কথা প্রকাশ করেননি, তাঁদের সংখ্যা এখনো অজানা।

‘ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মিসবিট বলেছে, চূড়ান্ত প্রতিবেদনে নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে গির্জার কর্মকর্তাদের ভূমিকা এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি স্পষ্ট হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে যাজকদের আবাসিক ভবন, গির্জা, প্রার্থনাকক্ষ, গির্জা পরিচালিত ছাত্রাবাস ও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে। কয়েকজন ধর্মযাজক শিশুদের কাছে যাওয়ার জন্য স্বীকারোক্তি গ্রহণের ধর্মীয় রীতিকেও ব্যবহার করেছেন। অন্তত ২০টি ঘটনায় ভুক্তভোগীদের নিজ বাড়িতে যৌন নির্যাতন চালানো হয়।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

গবেষণায় বলা হয়েছে, ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মযাজকদের প্রতি অগাধ আস্থা এবং পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শিশুরা নির্যাতনের কথা মুখ খুলে বলতে পারেনি। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের নিজেদের পরিবারও চুপ থাকার জন্য চাপ দিয়েছে। ফলে বছরের পর বছর আড়ালে থেকে গেছে এসব অপরাধ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জার্মানির ক্যাথলিক গির্জায় কয়েক দশক ধরে শিশু-কিশোরদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়।
  • বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
  • গবেষকদের মতে, এটি কেবল প্রকাশ্যে আসা ও নথিভুক্ত ঘটনার হিসাব।
  • গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে যাজকদের আবাসিক ভবন, গির্জা, প্রার্থনাকক্ষ, গির্জা পরিচালিত ছাত্রাবাস ও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গির্জার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নির্যাতনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দিয়েছেন।

ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মিসবিট বলেছে, চূড়ান্ত প্রতিবেদনে নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে গির্জার কর্মকর্তাদের ভূমিকা এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি স্পষ্ট হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, ২০২১ সালের পরও নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি। তাই ভুক্তভোগীদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর

২৬ নভেম্বর ২০২৬, ৯:১০ এএম · আন্তর্জাতিক

জার্মানির ক্যাথলিক গির্জায় কয়েক দশক ধরে শিশু-কিশোরদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির ট্রিয়ার ক্যাথলিক ডায়োসিসে (ধর্মীয় প্রশাসনিক এলাকা) প্রায় ৮০০ শিশু ও কিশোর যৌন নির্যাতনের শিকার হয়েছে।

ফটোকার্ড

জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর

জার্মানিতে ক্যাথলিক গির্জায়
যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর

জার্মানিতে ক্যাথলিক গির্জায়
যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর

শিরোনাম